| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ ঢাকা বোর্ড ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্রগুলো লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
Cycas এর পাতায় প্যালিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে বর্ণহীন লম্বা সংবহন টিস্যু থাকে তাকেই বলা হয় ট্রান্সফিউশন টিস্যু।
গর্ভপাদ পুষ্প হলো এক ধরনের সন্নিবেশ যেখানে পুষ্পাক্ষ উত্তলাকার, মোচাকৃতির বা চ্যাপ্টা হয়। গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে এবং এর নিচে পুংস্তবক, দলমণ্ডল ও বৃত্তি পর্যায়ক্রমে সন্নিবিষ্ট থাকে। এ ধরনের ফুলের গর্ভাশয়কে অধিগর্ভ গর্ভাশয় বলে। যেমন-জবা, ধুতুরা, ধান, সরিষা ইত্যাদি।
এ উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ গ্রুপ-“P” হলো Cycas এর মেগাস্পোরোফিল যা নগ্নবীজী উদ্ভিদগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। নিচে নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
১. উদ্ভিদ বহুবর্ষজীবী চিরসবুজ, স্পোরোফাইট অসমরেণুপ্রসূ।
২. রেণুপত্র অর্থাৎ স্পেরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে।
৩. মেগাস্পোরোফিল-এ কোনো গর্ভাশয় তৈরি হয় না। অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। এর ফলে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়।
৪. ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে।
৫. গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না।
৬. ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে।
৭. জাইলেম টিস্যুতে ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না।
৮. নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না তাই সস্য হ্যাপ্লয়েড (n) এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়।
উদ্দীপকের উদ্ভিদ গ্রুপ "Q" এবং "R" প্রতিনিধিত্বকারী গোত্র হলো যথাক্রমে Poaceae এবং Malvaceae। এদের মধ্যে Poaceae গোত্রের উদ্ভিদ গ্রুপটি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
Poaceae গোত্র ধান, গম, ভুট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্য যোগান দিয়ে থাকে। পৃথিবীর প্রায় ৬০% লোকের প্রধান খাদ্য ভাত। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস ধান থেকে তৈরি করা হয়। এছাড়াও ধানের কুড়া থেকে ভোজ্য তেল ও হাঁস মুরগির খাবার এবং খড় গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
ভাত ছাড়াও পৃথিবীর অনেক মানুষের প্রধান খাদ্য রুটি। রুটি ছাড়াও পরোটা, বিস্কুট, পাউরুটি তৈরিতেও গম ব্যবহার করা হয়। ভুট্টা থেকে আটা, পপকর্ন, কর্ণফ্লেক্স, খই তৈরি করা হয়। এছাড়াও ভুট্টা হাঁস-মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আখ থেকে গুড়, চিনি ইত্যাদি পাওয়া যায় এবং চিনি কলের বর্জ্য চিটাগুড় থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। বার্লি আটার জন্য চাষ করা হয়। যবের ছাতু উপাদেয় সহজপাচ্য ও স্বাস্থ্যপ্রদ খাদ্য হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্য তৈরিতে বার্লি ব্যবহৃত হয়।খাদ্যদ্রব্য (যেমন- চাইনিজ স্যুপ) তৈরিতে লেমন ঘাস ব্যবহৃত হয়।
উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, খাদ্য নিরাপত্তায় Poaceae গোত্রের উদ্ভিদসমূহের গুরুত্ব অপরিসীম।