নিচের চিত্রগুলো লক্ষ কর-
পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাই হচ্ছে শ্রেণিবিন্যাস।
জীবপ্রযুক্তিকে জীববিজ্ঞানের ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ এটি জীববিজ্ঞানের মৌলিক ধারণা ও প্রক্রিয়াগুলোকে ব্যবহার করে মানর ও পরিবেশের কল্যাণে প্রয়োগ করে। এটি গবেষণার মাধ্যমে অর্জিত জীববিজ্ঞানের জ্ঞানকে কৃষি, চিকিৎসা, শিল্প ও পরিবেশের ক্ষেত্রে ব্যবহারযোগ্য করে তোলে।
উদ্দীপকের চিত্র 'P' হলো Penicillum। এটি সুপার কিংডম-২ -এর ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা হলো-
১. এদের অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।
২. দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।
৩. এদের নিউক্লিয়াস সুগঠিত।
৪. কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত।
৫. খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে।
৬. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত।
৭. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে।
উদ্দীপকের 'Q' হলো অ্যামিবা এবং 'R' হলো ব্যাকটেরিয়া। এরা যথাক্রমে রাজ্য প্রোটিস্টা ও রাজ্য মনেরার অন্তর্ভুক্ত। রাজ্যগত অবস্থান থেকে 'Q' এবং 'R' এর মধ্যে কোনটি উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো-
প্রোটিস্টা রাজ্যের সদস্যরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল (দলবদ্ধ) বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এইরূপ দুই গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভূণ গঠিত হয় না।
অপরদিকে, মনেরা রাজ্যের সদস্যরা এককোষী, ফিলামেন্টাস (একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে) কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নাই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।
উপর্যুক্ত রাজ্যদ্বয়ের তুলনামূলক আলোচনা থেকে বুঝা যায় যে, প্রোটিস্টা রাজ্যের অ্যামিবা মনেরা রাজ্যের ব্যাকটেরিয়া থেকে উন্নত।
