| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ হলিক্রস কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্রগুলো লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
মুকুলাবস্থায় বৃত্যংশগুলো অথবা পাপড়িগুলো পরস্পরের সাথে কীভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাস।
আমরা জানি মঞ্জরীপত্র বিশিষ্ট একটি ফুল হলো ধান গাছ। ধান গাছের পুষ্পসংকেত হলো: মপ.উমপপুং২পুং৩+৩ গ-১।
উদ্দীপকের ১ম গঠন বহনকারী উদ্ভিদটি হলো Cycas। যা নগ্নবীজী উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে। নিচে Cycas উদ্ভিদের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
১. Cycas উদ্ভিদ স্পোরোফাইট, দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
২. কচি পাতার ভার্নেশন সারসিনেট (কুণ্ডলিত)।
৩. পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান।
৪. গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান।
৫. গর্ভাশয় না থাকায় এদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে।
উদ্দীপকের ২য় ও ৩য় গঠন বিশিষ্ট উদ্ভিদ হলো যথাক্রমে Malvaceae গোত্রের জবা ফুলের পুংকেশর এবং Poaceae গোত্রের ধান গাছের পুংকেশর। Poaceae এবং Malvaceae গোত্রের মধ্যে আমি Poaceae গোত্রের উদ্ভিদসমূহকে অধিক অর্থনৈতিক গুরুত্ববিশিষ্ট বলে মনে করি। নিচে তা বিশ্লেষণ করা হলো-
অর্থনৈতিক দিক থেকে Poaceae গোত্রের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভুট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি, কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্যের যোগান দেয়।পৃথিবীর ৬০% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি। হাজার প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর প্রধান খাদ্যে হিসেবে ব্যবহৃত হয়।
বাঁশের ব্যবহার দেখা যায় দোলনা থেকে কবর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে থাকে আখ। গৃহনির্মাণ সামগ্রীর যোগান দিয়ে থাকে ছন, ইকর, কাশ ইত্যাদি উদ্ভিদ। প্রাত্যহিক ঘরবাড়ি ঝাড়ু দিতে প্রয়োজন পড়ে এই গোত্রের উদ্ভিদের।