| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ যশোর বোর্ড ২০২৩ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্রগুলো লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
ঘাস জাতিয় ফুলের ডিম্বাশয়ের নীচে একটি ছোট সবুজ বা সাদা আংশ থাকে যা লোডিকিউল নামে পরিচিত।
যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা- যেমন: স্তবকের সংখ্যা, স্তবকের সদস্য সংখ্যা, স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস প্রভৃতি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলোকে সরল রূপরেখায় প্রদর্শন করা যায় তাকে পুষ্প সংকেত বলে।
ফুল সাধারণত কয়েকটি স্তবক নিয়ে গঠিত। এই স্তবকগুলোর প্রত্যেকটি আবার কতকগুলো অংশ নিয়ে গঠিত। তাই ফুলের সামগ্রিক চিত্রটি কিছুটা জটিল আকার ধারণ করে। এই জটিলতাকে সরল রূপরেখার প্রকাশ করার জন্য কতকগুলো সংকেত বা ফর্মূলা ব্যবহার করা হয়। পুষ্পসংকেত লিখতে হলে কতগুলো নির্দিষ্ট বর্ণমালা ও চিহ্ন ব্যবহার করতে হয়। এতে মঞ্জরীপত্র, উপমঞ্জরিপত্র, লিঙ্গ, বৃতি, উপবৃতি, পুংস্তবক, স্ত্রীস্তবক, গর্ভাশয় ইত্যাদি উল্লেখ থাকে।
চিত্র 'M' হলো নগ্নবীজী উদ্ভিদ Cycas-এর মেগাস্পোরোফিল। Cycas উদ্ভিদের মূলের বিশেষ গঠনের কারণ ব্যাখ্যা করা হলো-
প্রাথমিক পর্যায়ে Cycas-এর প্রধান মূল থাকে। এটি স্বল্পস্থায়ী কারণ কিছুদিনের মধ্যে প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। ভূমির উপরিতলে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে, যা সামুদ্রিক কোরালের মতো দেখতে। এমন মূলকে কোরালয়েড মূল বলা হয়। কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে Anabaena ও Nostoc অবস্থান করে এবং এই অংশকে শৈবাল স্তর বলে। Cycas-এর কোরালয়েড মূল রুট টিউবাকল নামেও পরিচিত। এই কোরালয়েড মূল Cycas-এর অন্যতম বৈশিষ্ট্য।
উদ্দীপকের চিত্রে N হলো জবা ফুলের একগুচ্ছ পুংকেশর ও 'O' হলো ধানের পালকের ন্যায় গর্ভমুণ্ড। এরা যথাক্রমে Malvaceae ও Poaceae গোত্রকে নির্দেশ করছে। নিচে Malvaceae ও Poaceae উদ্ভিদ গোত্রের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
১. Malvaceae - গোত্রের উদ্ভিদ দ্বিবীজপত্রী। অপরদিকে Poaceae গোত্রের উদ্ভিদ একবীজপত্রী।
২. Malvaceae গোত্রের কান্ড মিউসিলেজপূর্ণ এবং পর্বমধ্য ফাঁপা নয়। কিন্তু Poaceae গোত্রের উদ্ভিদ কান্ডে কখনই মিউসিলেজ • থাকে না এবং এদের কাণ্ড নলাকার ও পর্বমধ্য ফাঁপা।
৩. Malvaceae গোত্রের উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস থাকে, তবে Poaceae গোত্রের উদ্ভিদে পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়।
8. Malvaceae গোত্রের উদ্ভিদে প্রধান মূল দেখা গেলেও Poaceae গোত্রের উদ্ভিদে গুচ্ছ মূল থাকে।
৫. Malvaceae গোত্রের উদ্ভিদে উপপত্র থাকে, কিন্তু Poaceae গোত্রের উদ্ভিদে কোনো উপপত্র থাকে না।
৬. Malvaceae গোত্রের উদ্ভিদে বৃক্কাকার পরাগধানী থাকে, কিন্তু Poaceae গোত্রের উদ্ভিদের রেখাকার পরাগধানী দেখা যায়।
৭. Malvaceae গোত্রের অমরাবিন্যাস অক্ষীয়, কিন্তু Poaceae গোত্রের অমরাবিন্যাস মূলীয়।
৮. Malvaceae গোত্রের ফল সাধারণত ক্যাপসিউল, কখনও বেরি, কিন্তু Poaceae গোত্রের ফল ক্যারিওপসিস।
৯. Malvaceae গোত্রের উদ্ভিদের পুষ্পবিন্যাস একক (সাইমোস)। অপরদিকে Poaceae গোত্রের উদ্ভিদের পুষ্পবিন্যাস স্পাইকলেট।
১০. Malvaceae গোত্রের উদ্ভিদের ফুলের স্ত্রীস্তবকে গর্ভাশয় সাধারণত ৫- প্রকোষ্ঠবিশিষ্ট। কিন্তু Poaceae গোত্রের উদ্ভিদের ফুলের গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট।