| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৫ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রগুলো লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
বৈসাদৃশ্যযুক্ত যেসব জীবগোষ্ঠী আন্তঃপ্রজননের মাধ্যমে পরস্পরের মধ্যে জিনের আদান-প্রদান ঘটাতে সক্ষম তাদের একই প্রজাতির উপপ্রজাতি বলে।
দ্বি-পদ নামকরণের নিয়মাবলী নিচে উল্লেখ করা হলো-
i. প্রতিটি প্রাণীয় একটিমাত্র বৈজ্ঞানিক নাম থাকবে।
ii. নামের দুটি অংশ থাকবে। প্রথম অংশ গণ এবং দ্বিতীয় অংশ প্রজাতির নির্দেশক।
iii. নামটি অবশ্যই ল্যাটিন শব্দ দ্বারা গঠিত হবে।
iv. নামটি ছাপানো হলে ইটালিক ফর্মে এবং হাতে লিখলে গণ ও প্রজাতি অংশের নিচে আলাদাভাবে দাগ টানতে হবে।
v. গণ অংশের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতি অংশের প্রথম অক্ষর ছোট হরফে লিখতে হবে।
vi. বৈজ্ঞানিক নামের শেষে জনকের নাম ও সন উল্লেখ করতে হবে।
উদ্দীপকের চিত্র ক, খ, ঘ এর পর্বের নাম ও বৈজ্ঞানিক নাম নিচে উল্লেখ করা হলো-
চিত্রক: শামুক
পর্বের নাম: মোলাস্কা
বৈজ্ঞানিক নাম: Pila globosa
চিত্র খ: কেঁচো
পর্বের নাম: অ্যানিলিডা
বৈজ্ঞানিক নাম: Metaphire posthuma
চিত্র ঘ: হাইড্রা
পর্বের নাম: নিডারিয়া
বৈজ্ঞানিক নাম: Hydra vulgaris
উদ্দীপকের চিত্র "গ" হলো দোয়েল পাখি যা ভার্টিব্রাটা উপ-পর্বের অ্যাভিস শ্রেণির প্রাণী। নিচে ভার্টিব্রাটা উপপর্বের ৪টি শ্রেণির নাম, ২টি করে বৈশিষ্ট্য এবং ১ টি করে উদাহরণ বৈজ্ঞানিক নামসহ উল্লেখ করা হলো-
i. শ্রেণি: অস্টিকথিস
বৈশিষ্ট্য:
১. ত্বক ডার্মাল আঁইশ দ্বারা আবৃত।
২. শ্বসন অঙ্গ চার জোড়া ফুলকা।
উদাহরণ: কাতলা (Catla catla)
ii. শ্রেণি: অ্যাম্ফিবিয়া
বৈশিষ্ট্য:
১. ভ্রূণীয় অবস্থায় জলচর, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী জলচর বা স্থলচর।
২. দেহত্বক নরম, আর্দ্র ও গ্রন্থিযুক্ত
উদাহরণ: কুনোব্যাঙ (Duttaphrynus melanostictus)
iii. শ্রেণি: রেপটাইলিয়া
বৈশিষ্ট্য :
১. শীতল রক্তবিশিষ্ট স্থলচর প্রাণী।
২. বুকে ভর দিয়ে চলে।
উদাহরণ: গোখড়া সাপ (Naja naja)
iv. শ্রেণি: অ্যাভিস
বৈশিষ্ট্য:
১. দেহ পালক দ্বারা আবৃত।
২. স্টার্নাম নৌকার মতো কীল (keel) গঠন করে।
উদাহরণ: দোয়েল (Copsychus saularis)