| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রগুলো লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
মলাশ্ম হলো প্রাণীদের জীবাশ্মকৃত মল যা লক্ষ লক্ষ বছর আগে বেঁচে ছিল।
ফ্লেবোটমি হলো একটি পদ্ধতি যেখানে সাধারণত ল্যাবরেটরি পরীক্ষার জন্য শিরা থেকে রক্ত নেয়ার জন্য একটি সুচ ব্যবহার করা হয়। স্বাস্থ্য মূল্যায়ন ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন অঙ্গের কার্যকারিতা 'দেখতে জিনগত অবস্থার স্কিনিং করার জন্য ইত্যাদি কাজে ফ্লেবোটমি পদ্ধতি অনুসরণ করা হয়।
উদ্দীপকের প্রাণীগুলো হলো স্পঞ্জ, অক্টোপাস এবং ফড়িং। এই প্রাণীগুলোর মধ্যে স্পঞ্জ হলো অপ্রতিসাম্য প্রাণী এবং অক্টোপাস ও ফড়িং হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী। নিচে অপ্রতিসাম্যতা এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার বর্ণনা দেয়া হলো-
অপ্রতিসাম্য: যখন কোনো প্রাণিদেহকে উহার কেন্দ্রীয় অক্ষ বা অন্য কোনো তলে সমানভাবে বিভক্ত করা যায় না তখন তাকে অপ্রতিসাম্যতা বলে। Porifera (স্পঞ্জ) ও পরিণত Gastropod (শামুক) জাতীয় Mollusca প্রাণীতে অপ্রতিসাম্যতা দেখা যায়।
দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য: যখন কোনো প্রাণিদেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বিভাবে কেবল একবার দুটি সমান অংশে (ডান ও বাম অংশ) ভাগ করা যায় তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণীদের শ্রেণিতাত্ত্বিক ধাপ বাইলেটারিয়ায় স্থাপন করা হয়। এরা অঙ্গ সংগঠন মাত্রার ত্রিস্তরী প্রাণী। যেমন-Platyhelminthes, Nematoda, Annelida, Mollusca, Arthropoda, Echinodermata ও Chordata পর্বের প্রাণী।
উদ্দীপকের প্রাণীগুলো হলো স্পঞ্জ, অক্টোপাস এবং ফড়িং। এদের মধ্যে স্পঞ্জ অপ্রতিসাম্য এবং অক্টোপাস এবং ফড়িং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী। সাইক্লোস্টোমাটা দলের প্রাণীরা হলো কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের মিক্সিনি শ্রেণীর যা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী। তাই, সাইক্লোস্টোমোটা দলের প্রাণীদের মাঝে উদ্দীপকের অক্টোপাস ও ফড়িং এর প্রতিসাম্যতা অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। নিচে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা উদাহরণসহ উল্লেখ করা হলো-
যখন কোনো প্রাণিদেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বিভাবে কেবল একবার দুটি সমান অংশে (ডান ও বাম অংশ) ভাগ করা যায় তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে।
সাইক্লোস্টোমাটা দলের প্রাণীদের কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বিভাবে কেবল একবার দুটি সমান অংশে ভাগ করা যায়। সাইক্লোস্টোমাটা দলের প্রাণীদের উদাহরণ হলো হ্যাগফিশ। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণীদের শ্রেণিতাত্ত্বিক ধাপ বাইলেটারিয়া স্থাপন করা হয়। এরা অক্ষ সংগঠন মাত্রার ত্রিস্তরী প্রাণী। Platyhelminthes, Nematoda, Annelida, Mollusca, Arthropoda, Echinodermata ও Chordata পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়।