| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রগুলো লক্ষ করো:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরই হলো সিলোম।
জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়মানুযায়ী গণ, প্রজাতি ও উপপ্রজাতি এই ৩টি পদের সমন্বয়ে বৈজ্ঞানিক নাম প্রদান করাকে ত্রিপদ নামকরণ বলে। পাখী বিজ্ঞানী Schlegel (1844) সালে প্রথম ত্রিপদ নামকরণ প্রণয়ন করেন। যেমন- Passer domesticus niloticus. (নীলনদ এলাকার চড়ুই পাখি)।
উদ্দীপকে উল্লেখিত চিত্র-A প্রাণীটি হলো শামুক (Pila globosa) যা Mollusca পর্বের অন্তর্ভুক্ত। নিচে Mollusca পর্বের বৈশিষ্ট্য অর্থাৎ প্রাণীটির বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
১. এ পর্বের প্রাণীদের দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম।
২. দেহ নরম ও অখণ্ডায়িত।
৩. দেহ সাধারণত এক বা একাধিক খোলক দ্বারা আবৃত।
৪. দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান যা চলন, গর্ত করা বা সাঁতারের জন্য বিভিন্নভাবে অভিযোজিত।
৫. রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের অর্থাৎ রক্তনালি ও হিমোসিল উভয়ই থাকে।
৬. ফুলকা বা ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়, স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে।
৭. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে।
৮. মলাস্কাজাতীয় প্রাণী ভিন্ন লিঙ্গবিশিষ্ট এবং ডিম পাড়ে।
উদ্দীপকে উল্লেখিত চিত্র-B ও চিত্র-C প্রাণী দুটি যথাক্রমে হাঙ্গর মাছ (Scoliodon) এবং রুই মাছ (Labeo rohita)। হাঙ্গর তরুণাস্থিময় মাছ এবং রুই মাছ অস্থিময় মাছ। এরা Chordata পর্বের Vertibrata উপপর্বের অন্তর্গত হলেও এদের শ্রেণি আলাদা। হাঙ্গর Chondrichthyes এবং রুই মাছ Actinopterygii শ্রেণির মাছ।
Chondrichthyes শ্রেণির বৈশিষ্ট্য:
১. দেহ অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড আঁইশ বিদ্যমান।
২. অন্তঃকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময়।
৩. মাথার দু'পাশে ৫ - ৭ জোড়া ফুলকারন্ধ্র পৃথকভাবে বাইরে উন্মুক্ত।
৪. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি অসমান।
৫. কানকো, পটকা ও বায়ুথলি এবং ফুসফুস থাকে না।
৬. চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে।
৭. এদের অন্তঃনিষেক ঘটে।
এ সকল বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি Chondrichthyes শ্রেণির অন্তর্গত।
Actinopterygii শ্রেণির বৈশিষ্ট্য:
১. এদের অন্তঃকঙ্কাল অস্থিময়।
২. ত্বক গ্রন্থিময় এবং সাধারণত সাইক্লয়েড ও টিনয়েড ধরনের আঁইশ আবৃত।
৩. মাথার দুই পাশে একটি করে ফুলকারন্দ্র অবস্থিত যা কানকো দিয়ে আবৃত।
৪. পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি সমান।
৫. এদের বায়ুথলি বা পটকা বিদ্যমান।
৬. এদের কোনো দাঁত থাকে না।
৭. বহিঃনিষেক ঘটে।
এসব বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি Actinopterygii শ্রেণির অন্তর্গত প্রাণী। উপরের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করলে দেখা যায় প্রাণীদ্বয় Vertebrata উপপর্বের যথাক্রমে Chondrichthyes ও Actinopterygii শ্রেণির প্রাণী। অর্থাৎ প্রাণী দুটির মধ্যে শ্রেণিতাত্ত্বিক ভিন্নতা রয়েছে। তবে উভয় প্রাণীই Chordata পর্বের।