A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ ২০২৫ – জলবায়ুর উপাদান ও নিরামক, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ৫ম অধ্যায় — জলবায়ুর উপাদান ও নিরামক🔢 সৃজনশীল নং ৪১📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বায়ু সর্বদা একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে অর্থাৎ অনুভূমিকভাবে বায়ুর এ প্রবাহিত হওয়াকে বায়ু প্রবাহ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যকোনো নির্দিষ্ট তাপ ও চাপে বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে, তার সাথে ঐ তাপ ও চাপে বায়ু যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।

আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হিসেবে প্রকাশ করা হয়।

আপেক্ষিকআর্দ্রতা  ১০০

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত 'ক' দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুপ্রবাহকে বোঝানো হয়েছে। উক্ত বায়ুপ্রবাহের কারণ বিশ্লেষণ করা হলো-

আমরা জানি, বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের কারণ। বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কোনো স্থানের উষ্ণতা বেশি হলে কিংবা কোনো স্থানের বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলে ঐ স্থানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। উক্ত দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ু সৃষ্টিতে দেখা যায়, কর্কটীয় উচ্চচাপ বলয় হতে আরও একটি বায়ুপ্রবাহ সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এ বায়ুপ্রবাহ উত্তর মেরুর দিকে আসতে আসতে পৃথিবীর আবর্তনের জন্য বেঁকে দক্ষিণ-পশ্চিম বায়ুপ্রবাহে পরিণত হয়; যা দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ু নামে পরিচিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'ক' দ্বারা দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন প্রত্যয়ন বা বায়ুপ্রবাহ, এবং খ দ্বারা উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুপ্রবাহকে বোঝানো হয়েছে। উক্ত দুটি বায়ুপ্রবাহের তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো-

দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুপ্রবাহটি কর্কটীয় উচ্চচাপ ও শান্তবলয় হতে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুপ্রবাহটি কর্কটীয় উচ্চচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।

স্থানীয় কারণে বায়ুপ্রবাহ দুটির সাময়িক পরিবর্তন লক্ষ করা যায়। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি বলে দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুর গতি ও বেগ অপেক্ষাকৃত কম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি বলে উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুর গতি ও বেগ অনেক বেশি।

গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুর প্রভাবে মহাদেশগুলোর পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়। অন্যদিকে শীতকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ, বেশি ঠান্ডা হয়ে থাকে ফলে উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুর প্রবাহে এ সময় অধিক বৃষ্টিপাত হয়।

সুতরাং বলা যায় যে, জল ও স্থলভাগের তারতম্যের কারণে 'ক' দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ু এবং 'খ' উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুর বৈশিষ্ট্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ ২০২৫ – জলবায়ুর উপাদান ও নিরামক, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)”