A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ a – মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — মানব জীবনের ধারাবাহিকতা🔢 সৃজনশীল নং ২🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ডিম্বাশয়ের সমস্যার দরুন মহিলাদের দেহে নিয়মিত ডিম্বাণু উৎপাদন না হওয়ার কারণে সৃষ্ট রোগ হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের সিরিজটি চিত্রসহ নিচে দেখানো হলো—

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শেষ দশাটির পূর্ণতাই মানব শরীরের পূর্ণতা। 

উদ্দীপকের শেষ দশাটি হলো গ্যাস্টুলা দশা। ভ্রূণীয় পরিস্ফুটনের ব্লাস্টুলা বিকশিত হয়ে ভ্রূণের পরবর্তী দশা গ্যাস্টুলা গঠন করে। এই দশাটির পূর্ণতাই মানব শরীরের পূর্ণতা নিচে তা ব্যাখ্যা করা হলো— গ্যাস্ট্রুলেশন দশায় বিদ্যমান স্তরসমূহ হতে পরবর্তী উৎপন্ন কোষগুলো গুচ্ছে গুচ্ছে পৃথক হয়ে প্রাথমিক অঙ্গকুঁড়ি গঠন করে। নির্দিষ্ট প্রাথমিক অঙ্গকুঁড়ি থেকে পূর্ণাঙ্গ প্রাণীর নির্দিষ্ট অঙ্গ গঠিত হয়। ভ্রূণীয় স্তরগুলো এক্টোডার্ম হতে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাণীর চুল, নখ, এপিথেলিয়াল গ্রন্থিসমূহ মুখের ভেতরের আচ্ছাদন, দাঁতের এনামেল, চোখের লেন্স, অন্তঃকর্ণ, নাসিকা এবং অলফ্যাক্টরি এপিথেলিয়াম গঠন করে। স্নায়ুতন্ত্র ও সংবেদী অঙ্গসমূহ পরিপাক নালির অন্তঃআবরণ, পিটুইটারি গ্রন্থি ইত্যাদি গঠিত হয়। ভ্রূণীয় স্তরের মেসোডার্ম হতে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাণীর ত্বকের ডার্মিস, মেরুদণ্ড, কংকালতন্ত্র, পেশি কলা, যোজক কলা, লসিকা গ্রন্থি ও লসিকা বৃক্কের কর্টেক্স, দাঁতের ডেন্টিন ও চোখের বিভিন্ন অংশ, রেচন ও জননাঙ্গ, লসিকাগ্রন্থি দেহ গহ্বরের অন্ত্র প্রাচীর গঠন করে। 

ভ্রূণীয় স্তরের এন্ডোডার্ম হতে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাণীর পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ, অধিকাংশ অন্তঃক্ষরা গ্রন্থি, অগ্ন্যাশয়, মধ্যকর্ণ, শ্বসনতন্ত্র, রেচন ও জননতন্ত্রের কিয়দংশ, কঙ্কালতন্ত্র ও পেশিসমূহ, রক্ত ও রক্তনালি গঠিত হয়। ভ্রূণ পরিস্ফুটনের গ্যাস্টুলেশন দশায় বিদ্যমান বিভিন্ন ভ্রূণীয় স্তরের পরিবর্তনের ফলে পূর্ণাঙ্গ প্রাণীর দেহ গঠিত হয়। সুতরাং গ্যাস্ট্রুলেশন দশার বিভিন্ন স্তরের পরিবর্তন দ্বারা পূর্ণাঙ্গ প্রাণীর দেহ গঠন অসম্ভব।

উপরোক্ত আলোচনার আলোকে তাই আমরা বলতে পারি যে, শেষ দশাটির পূর্ণতা ব্যতীত মানব শরীরের পূর্ণতা সম্ভব নয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের শেষ দশাটি হলো গ্যাস্টুলা। এটি একটি গতিশীল দশা, কেননা এই দশার ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে ভ্ৰূণীয় পরিস্ফুটন প্রক্রিয়াসম্পন্ন হয়। এই দশা একটি গতিশীল দশা; নিচে এর সপক্ষে যুক্তি দেখানো হলো—

১. এক্টোডার্ম : চুল, নখ, এপিথেলিয়াল গ্রন্থিসমূহ, মুখের ভেতরের আচ্ছাদন, দাঁতের এনামেল, চোখের লেন্স, অন্তঃকর্ণ, নাসিকা এবং অলফ্যাক্টরি এপিথেলিয়াম এক্টোডার্ম হতে সৃষ্টি হয় । তাছাড়া মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, মোটর স্নায়ু, অপটিক স্নায়ু ও পশ্চাৎ পিটুইটারি, সেন্সরী গ্যাংলিয়া এবং স্নায়ুসমূহ, অ্যাড্রিনাল মেডুলা, সিমপ্যাথেটিক গ্যাংলিয়া, করটি দাঁতের ডেন্টিন ইত্যাদি সৃষ্টি হয়।

২. মেসোডার্ম : মেসোডার্ম হতে নটোকর্ড, মেরুদণ্ড, বক্ষদেশীয় এবং উদরীয় গহ্বরের আচ্ছাদন, রক্ত, অস্থিমজ্জা, লিম্ফয়েড কলা, রক্তনালির এন্ডোথেলিয়াম, লিম্ফ্যাটিকস, কঙ্কালপেশি, অস্থি ও কোমলাস্থি (করোটি ব্যতীত) ডার্মিস, যোজক কলা, গোলাড, জনননালি সৃষ্টি হয়। 

৩. এন্ডোডার্ম : এন্ডোডার্ম পরিপাকনালির আচ্ছাদন, শ্বসননালির এপিথেলিয়াম, গলবিলীয় থলি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, যোনি, মূত্রনালির আচ্ছাদন, যকৃত, অগ্ন্যাশয়, মধ্যকর্ণের গহ্বর, ইউস্টেশিয়ান নালি, ইউরেটার, বৃক্ক এবং রেচন জননতন্ত্রের এপিথেলিয়াম সৃষ্টি হয়

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ a – মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”