| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ বরিশাল বোর্ড ২০২২ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
কোনো কারণে অস্থিসন্ধির লিগামেন্টের অস্বাভাবিক বৃদ্ধি, টান বা ছিঁড়ে যাওয়াই হলো মচকানো।
প্রচণ্ড আঘাতজনিত কারণে জটিল ধরনের অস্থিভঙ্গ হয়ে থাকে। একে চাপা অস্থিভঙ্গও বলা হয়। জটিল অস্থিভঙ্গের ফলে বেশ কয়েকটি হাড়, অস্থিসন্ধি, টেনডন ও লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়। ভাঙ্গা হাড়ের বা অস্থির প্রান্ত নিকটস্থ কোনো দেহযন্ত্র যথা- যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক, ফুসফুস বা কোনো রক্তনালিকে ক্ষতিগ্রস্থ করে এবং নরম পেশিসমূহ ক্ষতিগ্রস্থ হতে পারে। একই সাথে প্রচুর রক্তক্ষরণও হতে পারে।
চিত্রে প্রদর্শিত লিভারটি তৃতীয় শ্রেণির লিভার। নিচে এর কার্যপদ্ধতি ব্যাখ্যা করা হলো-
তৃতীয়-শ্রেণির লিভারের প্রচেষ্টা থাকে পিভট ও ভার-এর মাঝখানে।উদাহরণ হিসেবে নখ কাটার যন্ত্রের কথা উল্লেখ করা যায়। মানবদেহে তৃতীয়-শ্রেণির লিভারের সংখ্যা অনেক। একটি ভাঁজ করা বাহুকে তৃতীয়-শ্রেণির লিভার বলা যায়। এ ক্ষেত্রে কনুইয়ে রয়েছে পিভট (কনুই-সন্ধি), সম্মুখ বাহু হচ্ছে লিভার-বাহু, বাইসেপস পেশি প্রচেষ্টার যোগান দেয়, আর সম্মুখ বাহু কিংবা কোনো ওজনদার বস্তুসহ সম্মুখ বাহু হচ্ছে ভার। তৃতীয়-শ্রেণির লিভারে প্রচেষ্টার অবস্থান ভার ও পিভটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টা আর পিভট খুব কাছাকাছি অবস্থান করে। প্রচেষ্টার চেয়ে ভার বেশি হওয়ায় এ ক্ষেত্রে কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। তবে বাইসেপস পেশির সামান্য সংকোচনে সম্মুখ বাহুতে বৃহত্তর সঞ্চালনের সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু পূরণ হয়ে যায়। দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় এ ধরনের লিভার থেকে।
উদ্দীপকে উল্লিখিত চিত্রটি হলো তৃতীয়-শ্রেণির লিভার। আমাদের হাতের সঞ্চালনে তৃতীয়-শ্রেণির লিভারের বিশ্লেষণ করা হলো-
মানবদেহের তৃতীয়-শ্রেণির লিভারের একটি উদাহরণ হলো কনুইয়ের সন্ধি। যখন আমরা হাত দ্বারা কোনো ভারী জিনিস উপরে তুলি তখন কনুইয়ের সংযোগস্থল তৃতীয়-শ্রেণির লিভার হিসেবে কাজ করে। তৃতীয়-শ্রেণির লিভারের ক্ষেত্রে একপ্রান্তে ফ্যালক্রম এবং অন্য প্রান্তে ভার থাকে। ফ্যালক্রাম ও ভারের মাঝে বল থাকে। একইভাবে আমাদের হাতের লম্বা অস্থিগুলো অস্থিসন্ধিকে কেন্দ্র করে যখন সঞ্চালিত হয় তখন কনুই সন্ধি ফ্যালক্রাম হিসেবে কাজ করে। হাতের লম্বা অস্থিগুলোর মধ্যে হিউমেরাস প্রযুক্ত বল এবং রেডিয়াস আলনা ভার হিসেবে ভূমিকা রাখে। হাতের লম্বা অস্থিসংলগ্ন বাইসেপস ও ট্রাইসেপস পেশির ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে হাত দ্রুত সঞ্চালিত হয় এবং তৃতীয় শ্রেণির লিভারের মতো সহজে ভার উত্তোলনের কাজ করতে পারি।