| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
হৃদপেশী যখন অক্সিজেনসমৃদ্ধ পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ পায়না তখন দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হলে
সে ধরনের বুক ব্যথা কে অ্যানজাইনা বলে।
শ্বেত রক্তকণিকাকে লিউকোসাইটও বলা হয়।
পরিণত শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন, অনিয়তাকা, নিউক্লিয়াসযুক্ত বড় কোষ। শ্বেত রক্তকণিকা যেসকল কাজ করে তা হল
i) মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস কর।
ii) বেসোফিল হেপারিন উৎপন্ন করে, যা রক্তনালির ভেতরে রক্ত জমাট রোধ করে।
iii) লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। এরা আণুবীক্ষণিক সৈনিক।
iv) নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবানু ধ্বংস করে।
v) ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং এলার্জিক এন্টিবডি ধ্বংস করে।

উদ্দীপকের এ চিহ্নিত অংশটি হলো সাইনো-অ্যাট্রিয়াল নোড বা SAN।
SAN কে প্রাকৃতিক পেসমেকার বা হৃদস্পন্দক বলা হয়। এটি হৃদস্পন্দনের তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবে কাজ করে। পেসমেকার অকেজো বা দুর্বল হলে হৃদস্পন্দনের সৃষ্টি ও নিয়ন্ত্রণের জন্য কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করে হৃদস্পন্দনের কাজ সম্পন্ন করা হয়।একেও পেসমেকার বলা হয়।
SAN নষ্ট হয়ে গেলে বা কার্যক্ষমতা কমে গেলে দেহে কৃত্তিম পেসমেকার স্থাপন করা হয়। এটি সাধারণত যান্ত্রিক পেসমেকার যা লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও সেন্সরদ্বারা তৈরি। এটি SAN এর বিকল্প হিসেবে কাজ করে। সাধারণত একটি যান্ত্রিক পেসমেকারের মেয়াদ 7 থেকে 10 বছর।
যান্ত্রিক পেসমেকার এক প্রকোষ্ঠ, দ্বি-প্রকোষ্ঠ, ও তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এক প্রকোষ্ঠ পেসমেকার ডান এট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে।
দি প্রকোষ্ঠ পেসমেকার ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে। তিনটি প্রকোষ্ঠ পেসমেকার অত্যন্ত দুর্বল হৃদপেশীর হৃদপিন্ডের স্থাপন করা হয় তা না হলে হার্টফেল এর আশঙ্কা থাকে।
এভাবে প্রাকৃতিক পেসমেকার অকেজো বা নষ্ট হয়ে গেলে কৃত্তিম পেসমেকারের মাধ্যমে
হৃদস্পন্দন সচল রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়।