A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ১২🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পেশির কোষগুলো বা পেশি তন্তুগুলো গুচ্ছ আকারে অবস্থান করে। পেশিতন্তুর এধরণের প্রতিটি গুচ্ছকে ফ্যাসিকুলাস বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিরেট অস্থির গাঠনিক একককে হ্যাভ্যারসিয়ান তন্ত্র বলে।

নিরেট অস্থির ম্যাট্রিক্স কতকগুলো স্তরে (৫-১৫টি) সাজানো। স্তরগুলোকে ল্যামেলি (lamellac) বলে। ল্যামেলি একটি সুস্পষ্ট নালির চারদিকে চক্রাকার বিন্যস্ত। কেন্দ্রীয় এ নালিটি হচ্ছে হ্যাভারসিয়ান নালি (haversian canal) । প্রতিটি হ্যাভারসিয়ান নালি ও এ বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাভারসিয়ান তন্ত্র (haversian system) বা অস্টিওন (osteon) গড়ে উঠে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A চিহ্নিত অঙ্গটি হলো হিউমেরাস। নিচে হিউমেরাসের গঠন ব্যাখ্যা করা হলো:

মানবদেহের ঊর্ধবাহুর প্রথম অস্থিকে হিউমেরাস বলে। এটি একটি লম্বা, নলাকার হাড় দ্বারা গঠিত। এ। ঊর্ধ্বপ্রান্তে রয়েছে মসৃণ, গোল মস্তক, যা স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বরে প্রবিষ্ট থাকে। তাছাড়াও আছে ছোট ও বড় টিউবার্কল এবং এর মাঝখানে অ্যানাটমিকাল গ্রীবা নামে একটি খাজ। টিউবার্কলের নিচে যে সরু অংশ থেকে হিউমেরাসের মূল দেহ গঠিত হয় তাকে সার্জিকাল গ্রীবা বলে। মূল দেহের মধ্যভাগে পেশি সংযুক্তির জন্য খসখসে ডেলটয়েড রিজ রয়েছে। দেহের কিনারা নিম্নপ্রান্তে এসে এপিকন্ডাইল গঠন করে। এপিকন্ডাইলের নিচে কন্ডাইল থাকে, যা ক্যাপিচুলাম ও ট্রকলিয়ায় বিভক্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'A' ও 'B'হলো যথাক্রমে মানবদেহের অগ্রপদের অস্থি হিউমেরাস এবং পশ্চাৎপদের অস্থি ফিমার। নিচে হিউমেরাস এবং ফিমার অস্থির শনাক্তকারী বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো- হিউমেরাস অস্থির শনাক্তকারী বৈশিষ্ট্য:

১. এটি লম্বা, নলাকার অস্থি এবং দুটি প্রান্ত নিয়ে গঠিত ৷

২. উর্ধপ্রান্তে রয়েছে মসৃণ, গোল, তরুণাস্থি নির্মিত মস্তক ৷

৩. মস্তকের পাশে ছোট ও বড় টিউবার্কল নামক স্ফীত অংশ আছে।

৪. মস্তকের ঠিক নিচে আ্যানাটমিক গ্রীবা নামে একটি খাজ আছে।

৫. মূলদেহের অগ্রভাগে ডেল্টয়েজ রিজ নামক উঁচু  অঞল রয়েছে ৷

৬. নিম্নপ্রান্তে উত্তল ক্যাপিচুলাম এবং কপিকলের মতো ট্রকলিয়া বিদ্যমান।

ফিমার অস্থিরশনাক্তকারীবৈশিষ্ট্য:

১. শক্ত, নলাকার ও দেহের বৃহত্তম অস্থি।

২. উর্ধ্বপ্রান্তে মস্তক, গ্রীবা, বড় ও ছোট ট্রোক্যান্টার অবস্থিত৷  

৩. অস্থির পশ্চাতৎতল অমসৃণ আলযুক্ত।

৪. নিম্ন প্রাপ্তটি প্রসারিত হয়ে দুটি কন্ডাইল (মিডিয়াল ও প্যাটারাল) গঠন করে।

৫. দুই কন্ডাইলের মাঝখানে আন্তঃ কন্ডাইলার নচ নামক গর্ত রয়েছে৷

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”