| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর :
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য এক বংশধর থেকে অন্য বংশধর থেকে পরবর্তীতে স্থানান্তরিত হয়। এক ধরনের কোড অর্থ্যাৎ পরবর্তীতে স্থানান্তরিত গোপন সংকেতের মাধ্যমে বৈশিষ্ট্যের এই স্থানান্তর যটে থাকে। জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড।
৪র্থ পর্যায় অ্যানাফেজ বা গতি পর্যায় বলা হয়। সেন্টোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। এ পর্যায়ে, অপত্য ক্রোমোসোম্ সমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে। সেন্টোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিও একটি অপত্য ক্রোমোসোমে পরিণিত হয় এবং প্রতিটি অপত্য ক্রোমোসোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। অপত্য ক্রোমোসোমের মেরু অভিমুখী চলনে সেন্টোমিয়ারই অগ্রগামী থাকে বাহুদ্বর অনুগামী হয়। সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী V, L, J বা I এর মতো দেখায়। অন্তত ক্রোমোসোম গুলো মেরুর কাছাকাছি পৌছালেই অ্যানাফেজ তথা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে।
A মাইটোসিস ও B meosis কোষ বিভাজন।