A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৬৪🏢 প্রতিষ্ঠান কুমিল্লা ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর-

চিত্র Z

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে পুষ্পপত্রবিন্যাসে একটি বৃত্যংশের (বা পাপড়ির) দু'প্রান্তই আবৃত থাকে এবং অপর একটির দু'প্রান্তই অনাবৃত থাকে তাকে ইমব্রিকেট এস্টিভেশন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে রেণুপত্রে মাইক্রোস্পোর বা পুংরেণু সৃষ্টি হয়, তাকে মাইক্রোস্পোরোফিল বলে। এরা চ্যাপ্টা, কাষ্ঠল ও পিঙ্গল বর্ণের। এরা কীলকাকার এবং গোড়ার অংশ সরু এবং প্রান্তের অংশ চওড়া। প্রতিটি পুংরেণুপত্রের দৈর্ঘ্য ৩ – ৫ সে. মি. এবং প্রস্থ ১২ – ২৩ মি. মি.। পুংরেণুপত্রের উপরের দিকে ত্রিভুজাকার অ্যাপোফাইসিস নামক বন্ধ্যা অংশ থাকে। পুংরেণুপত্রের উর্বর অংশে অসংখ্য সোরাস সৃষ্টি হয়। প্রতিটি সোরাসে ২-৫ টি স্পোরাঞ্জিয়া থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিত্র-Z হলো ধান গাছ যা Poaceae গোত্রের উদ্ভিদ। ধান গাছের পুষ্পবিন্যাস স্পাইকলেট ধরনের। নিচে স্পাইকলেট পুষ্পবিন্যাস ব্যাখ্যা করা হলো-

সংক্ষিপ্ত মঞ্জরীদণ্ড এবং বিশেষ ধরনের অপুষ্পক এবং সপুষ্পক মঞ্জরীপত্রবিশিষ্ট পুষ্পবিন্যাসকে স্পাইকলেট বলে। এটি এক ধরনের রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস। একটি স্পাইকলেটে একাধিক পুষ্প থাকতে পারে। একটি এক পুষ্পক স্পাইকলেটের গোড়ায় ২টি শুকনা ঘুম থাকে যাদেরকে বলা হয় শূন্য ঘুম, কারণ এদের কক্ষে কোনো পুষ্প থাকে না, এর ওপরে আরো ২টি ঘুম থাকে যার প্রথমটিকে বলা হয় লেমা বা পুষ্প ঘুম এবং ওপরেরটিকে বলা হয় প্যালিয়া। লেমাকে ব্রাক্ট বা মঞ্জরীপত্র এবং প্যালিয়াকে ব্রাক্টিউল বা উপমঞ্জরীপত্রের সাথে তুলনা করা যায়। লেমার বিপরীতে প্যালিয়া অবস্থিত। প্যালিয়াসহ পুষ্পটি লেমার কক্ষে অবস্থিত, আর পুষ্পটি প্যালিয়ার কক্ষে অবস্থিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিত্র-Z হলো ধান যা Poaceae গোত্রের উদ্ভিদ। নিচে Poaceae গোত্রের উদ্ভিদের গুরুত্ব ব্যাখ্যা করা হলো-

অর্থনৈতিক দিক থেকে এই গোত্রের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভূট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি, কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্য যোগান দিয়ে থাকে। পৃথিবীর ৬০% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি। হাজার প্রজাতির ঘাস গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।বাঁশের ব্যবহার দেখা যায় দোলনা থেকে কবর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে থাকে আখ। গৃহ নির্মাণ সামগ্রীর যোগান দিয়ে থাকে ছন, ইকর, কাশ ইত্যাদি উদ্ভিদ। প্রাত্যহিক ঘরবাড়ি ঝাড়ু দিতেও প্রয়োজন পড়ে এই গোত্রের উদ্ভিদের।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”