| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
প্রতিটি হ্যাভারসিয়ান নালি এবং একে বেষ্টনকারী ল্যামেরির সমন্বয়ে গঠিত তন্ত্রই হলো হ্যাভারসিয়ান তন্ত্র।
দেহের অঙ্গ সঞ্চালনে অংশগ্রহণকারী জোড় কঙ্কাল পেশি দুটি পরস্পরের বিপরীতমুখী কাজ করে। এ ধরণের বিপরীতধর্মী কাজ সম্পাদনকারী পেশিদুটির একটিকে অপরটির অ্যান্টাগোনিস্টিক পেশি বলে।
উদ্দীপকে উল্লেখিত চিত্র একটি ২য় শ্রেণির লিভার। নিচে তা ব্যাখ্যা করা হলো:
২য় লিভারে ভারের অবস্থান থাকে পিভট ও প্রচেষ্টার মাঝখানে। পায়ের আঙ্গুলের ডগায় দাড়ালে দ্বিতীয় শ্রেণির লিভার সৃষ্টি হয়। তখন আঙ্গুলের সন্ধিগুলো হয় পিভট, দুপা লিভার-বাহু, কাফ-পেশি ও গোড়ালির টেন্ডন প্রচেষ্টা (যখন কাফ পেশি সংকুচিত হয়) এবং দেহের ওজন হচ্ছে ভার (যা পেশি সংকোচনের ফলে উপরে উথ্থিত হয়) । এ ধরণের লিভারের সাহায্যে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা সহজ হয়।
পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না-এর কারণ ব্যাখ্যা করা হলো:
পেশির বিরতিহীন সংকোচন যুক্ত বৈশিষ্ট্যকে পেশিটান বলে । অ্যাকটিন ও মায়োসিস এ দুধরনের প্রোটিন থাকে বলে পেশি টান ঘটতে পারে৷ এসব প্রোটিন পেশিকোষের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত থাকে৷ সংশ্লিষ্ট পেশির প্রতিটি কোষ মস্তিষ্ক থেকে সংকোচনের সংকেত পেলে মস্তিষ্কের অন্য অংশ থেকে পৃথক বৈদ্যুতিক উদ্দীপনাগুলোকে সমন্বিত করে 'টান' দেওয়ার কাজটি সম্পন্ন করে৷ হাড়কে আগের অবস্থানে ফিরিয়ে নিতে বিপরীতধর্মী পেশিও সম্মিলিতভাবে একই কাজ করে অর্থাৎ টেনে সোজা করে দেয়। একারণেই পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না।