A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৩৭🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রক্তজমাট বাধার পর খড় রং সদৃশ যে তরল পৃথক হয় তাকে সিরাম বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্লীহাকে রস্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয় এবং এটি প্রায় ৩০০ মিলিলিটার রক্ত জমা রাখে। প্লীহা রক্তের প্রধান ছাকুনি হিসেবে কাজ করে। অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয় বলে একে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। এটি জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধে অংশ গ্রহণ করে। প্লীহাবিহীন দেহে প্রায়ই সংক্রমণের আশংকা থাকে এবং অনির্দিষ্ট কালের জন্য অ্যান্টিবায়োটিক চিকিৎসা চালিয়ে যেতে হয়।

উদ্দীপকে 'Y' অঙ্গটিহলো হৃৎপিন্ড । 'Z' হচ্ছে হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী টিস্যু যাকে 'বান্ডল অব হিজ' বলা হয়। 'Y' অঙ্গটি (হৎপিন্ড) সঞ্চালনে 'Z' (বান্ডল অব হিজ) এর ভূমিকা নিমে বিশ্লেষণ করা হলো-

১. বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিন্ড স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞালন ঘটায় ।

২. হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু রূপান্তরিত হৃদপেশি এর মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য দায়ী। হৃৎপিণ্ডের এই বিশেষ পেশিগুলোকে সম্মিলিতভাবে সংযোগী বা জাংশনাল টিস্যু বলে।

৩. 'Z' (বান্ডল অব হিজ) নামক হৃৎপিণ্ডের এই বিশেষ টিস্যুটি AV নোড থেকে উৎপন্ন হয়ে আন্তঃভেন্ট্রিকুলার প্রাচীরের পশ্চাৎভাগ পর্যন্ত বিস্তৃত এবং ডান ও বাম শাখায় বিভক্ত হয়ে ভেন্ট্রিকলের পারকিঞ্জিতন্তুতে মিলিত হয়।

৪. এটি (বান্ডল অব হিজ) AV নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে ভেষ্ট্রিকলের প্রাচীরে সঞ্চারণ ঘটায়।

৫. AV নোড থেকে বৈদ্যুতিক তরঙ্গকে দ্রুত ছড়িয়ে দেয় বান্ডল অব হিজ এবং হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল দুইটির সঙ্কোচন ঘটায় । বান্ডল অব হিজ (Z) এর উপরোক্ত কার্যাবলি হৃৎপিন্ডকে সঞ্চালনক্ষম রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”