A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৭৯🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Hydra-র দেহের মুক্তপ্রান্তে অবস্থিত মোচাকৃতি, ছোট ও সংকোচন প্রসারণশীল অংশই হচ্ছে হাইপোস্টোম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Hydra-র ব্লাস্টুলা দশাটি গ্যাস্টুলেশন প্রক্রিয়ায় দ্বিস্তরবিশিষ্ট গ্যাস্টুলায় পরিণত হয়। এটি এক্টোডার্ম, এন্ডোডার্ম ও আদি সিলেন্টেরণ নিয়ে গঠিত। Hydra-র নিরেট গ্যাস্টুলাটি সিলিয়াযুক্ত কিংবা মুক্তজীবী নয়। কেননা এটি মাতৃদেহের সাথে যুক্ত থাকে। এ ধরনের গ্যাস্টুলাকে স্টেরিওগ্যাস্টুলা বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো Hydra- যা Cnidaria পর্বের দ্বিস্তরী প্রাণী। Hydra-র দেহ প্রাচীরের কোষগুলো দুইটি স্তরে বিন্যস্ত থাকে, যথা-এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। নিচে Hydra-র এপিডার্মিসের কোষসমূহের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত "P" অংশগুলো হলো Cnidaria পর্বের দ্বিস্তরী প্রাণী Hydra-র কর্ষিকাকে নির্দেশ করেছে। কর্ষিকার বহি: প্রাচীরে ছোট ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি বা নিডোসাইট কোষগুচ্ছ থাকে। ব্যাটারিতে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে।Hydra-র এই নেমাটোসিস্টগুলো খাদ্য সংগ্রহের পাশাপাশি চলন কাজেও অংশ নেয়। নিচে তা আলোচনা করা হলো-

ক্ষুধার্ত Hydra- পদতলকে ভিত্তির সাথে আটকে কর্ষিকাগুলো ভাসিয়ে শিকারের অপেক্ষায় থাকে। কোনো প্রাণী বা শিকার কর্ষিকার কাছে আসা মাত্র কর্ষিকাগুলো উদ্দীপ্ত হয় এবং সূত্রক নিক্ষেপ করে। ভলভেন্ট নেমাটোসিস্ট সূত্রক শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করে এবং গ্লুটিন্যান্টগুলো আঠালো রস ক্ষরণ করে আটকে ফেলে। স্টিনোটিল হিপনোটক্সিন নামক বিষাক্ত রস দেহে প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে দেয়। এরপর কর্ষিকা খাদ্যবস্তুকে পেঁচিয়ে মুখের কাছে নিয়ে এসে হাইপোস্টোমের মাধ্যমে গলাধঃকরণ করে।

আবার, হাইড্রার চলনের জন্য পৃথক কোনো অঙ্গ নেই। চলনের সময়ও নিডোসাইট কোষের নেমাটোসিস্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। লুপিং বা হামাগুড়ি এবং সমারসৃল্টিং বা ডিগবাজী চলনে Hydra-র নিডোসাইট কোষ লুপ গঠনের মাধ্যমে চলনে সাহায্য করে।লুপিং এবং সমারসল্টিং চলনে Hydra গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের মাধ্যমে ভিত্তিতলকে আঁকড়ে এর চলন সম্পন্ন করে।

উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, Hydra-র কর্ষিকার নিডোসাইট কোষের নিমাটোসিস্টগুলো খাদ্য সংগ্রহের পাশাপাশি চলন কাজেও অংশ নেয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”