| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
রক্তের ঈষৎ ক্ষারধর্মী হালকা হলুদ বর্ণের অকোষী তরল অংশই হচ্ছে প্লাজমা বা রক্তরস।
রক্তে অক্সিজেনের ভারসাম্য রক্ষা হয়-
১. শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে।
২. হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবহন করে।
৩. মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত শ্বাসের গতি অনুযায়ী।
৪. হৃৎপিণ্ডের মাধ্যমে সঠিক বণ্টন নিশ্চিত করে।
রক্তে অক্সিজেনের ভারসাম্য রক্ষা হয়-
১. শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে।
২. হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবহন করে।
৩. মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত শ্বাসের গতি অনুযায়ী।
৪. হৃৎপিণ্ডের মাধ্যমে সঠিক বণ্টন নিশ্চিত করে।
উদ্দীপকে উল্লেখিত "X" ও "Y" দ্বারা যথাক্রমে ফুসফুস এবং দেহ থেকে রক্ত সংবহনকে বুঝানো হয়েছে। অর্থাৎ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিচক্রী রক্তসংবহন দেখানো হয়েছে। এ ধরনের সংবহনকে দুইভাবে বিশ্লেষিত করা হয়। যথা-
১. পালমোনারি সংবহন এবং ২. সিস্টেমিক সংবহন।
নিচে সংবহন প্রক্রিয়াগুলো বর্ণনা করা হলো-
১. পালমোনারি সংবহন: যে রক্ত সংবহনতন্ত্রে সমগ্র দেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হৃৎপিণ্ড দিয়ে দুবার প্রবাহিত হয় তাকে দ্বিচক্রী রক্তসংবহন বলে। উদ্দীপকের চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ডে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। একই সময়ে দুটি পালমোনারি শিরার মাধ্যমে সমৃদ্ধ রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের যুগপৎ সংকোচনের ফলে এর অভ্যন্তরে রক্তচাপ বেড়ে যায়, ফলে উহাদের মধ্যকার কপাটিকাসমূহ খুলে গিয়ে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয় ও বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। নিলয়দ্বয় রক্ত দ্বারা পূর্ণ হলে এর সংকোচন ক্রিয়া শুরু হয়। এসময় এদের কপাটিকাদ্বয় বন্ধ থাার ফলে ডান নিলয় থেকে সমদ্ধ রক্ত পালমোনারি ধমনিত ও বাম নিলয় থেক সমৃদ্ধ রক্ত মহাধমনিতে প্রবেশ করে। পালােনারি ধমনির সমৃদ্ধ রক্ত ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়ে সমৃদ্ধ হয় ও পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে ফিরে আসে।
২. সিস্টেমিক সংবহন: মহাধমনি থেকে O₂ সমৃদ্ধ রক্ত বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন কলা ও তন্ত্রের কৈশিক নালিতে প্রবেশ করে বিমুক্ত করে ও সমৃদ্ধ হয়। পরিশেষে বিভিন্ন শিরার মাধ্যমে তা হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে।
উপরিউক্ত আলোচনায় এটি সুস্পষ্টতই প্রতীয়মান হয় যে, এক্ষেত্রে পুরো সংবহন হৃৎপিণ্ডে দু'বার প্রবাহিত হয় অর্থাৎ এতে দ্বিচক্রী সংবহন প্রদর্শিত হয়েছে।