| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ হলিক্রস কলেজ ২০২৫ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
যখন চারটি গোলাকার ব্যাকটেরিয়া একই তলে একত্রে বাস করে তাকে বলা হয় টেট্রাকক্কাস ব্যাকটেরিয়া।
লাইসোজেনিক চক্র সম্পন্নকারী ভাইরাসের প্রোফাজ গঠনের মাধ্যমে জনন সম্পন্ন করার ধর্মকে বলা হয় লাইসোজেন এবং সংশ্লিষ্ট পোষক ব্যাকটেরিয়াদের লাইজেনিক ব্যাকটেরিয়া বলা হয়। ল্যামডা ফায (-ফায), P1 ফায, M₁₁ ফায ইত্যাদি ভাইরাস। E.coli ব্যাকটেরিয়া কোষে লাইসোজেনিক চক্র সম্পন্ন করে। যে ভাইরাস লাইসোজেনিক চক্র প্রদর্শন করে তাদের টেমপারেট ফায বলে এবং এ ধরনের আক্রমণকে মৃদু আক্রমণ বলা হয়। কারণ এক্ষেত্রে পোষক কোযের বিদারণ ও মৃত্যু ঘটে না। এ ধরনের চক্রের ফায ভাইরাস পোষক কোষকে ধ্বংস না করেই সংখ্যাবৃদ্ধি করে।
উদ্দীপকে উল্লেখিত 'B' পোষকটি হলো মশকী। মশকীর ক্রপের ভিতর গ্যামেট সৃষ্টির মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণুর যৌন জননকে গ্যামেটোগনি বলে। নিচে গ্যামেটোগনির চিহ্নিত চিত্র দেওয়া হলো-
উদ্দীপকের P দশা বলতে ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্রের জনুঃক্রমের হ্যাপ্লয়েড দশাকে বুঝানো হয়েছে। এটি ম্যালেরিয়ার পরজীবীর জীবনে দীর্ঘস্থায়ী দশা। নিচে হ্যাপ্লয়েড দশার পর্যায়গুলো বিশ্লেষণ করা হলো-
স্পোরোজয়েট দশা (n): মশকীর দেহে স্পোরোগনির ফলে সৃষ্টি হয় স্পোরোজয়েট দশা (n)। এই স্পোরোজয়েটবাহী মশকী মানুষকে দংশন করার সময় লালা নিঃসরণ করে। এ লালা এন্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, জায়গাটিকে অবশ ও পিচ্ছিল করে। আর এ লালার সাথে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে।
মাইক্রোমেটাক্রিন্টোমেরোজয়েট (n): স্পোরোজয়েট (n) মানুষের যকৃতকে আক্রমণ করে সেখানে হেপাটিক সাইজোগনি চক্র সম্পন্ন করে। হেপাটিক সাইজোগনির ফলে সৃষ্ট হয় মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট (n)। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট মানুষের লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করে এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র সম্পন্ন করে। এর ফলে
সৃষ্টি হয় মাইক্রোগ্যামিটোসাইট (n) ও ম্যাক্রোগ্যামিটোসাইট (n)।