| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
সমসংস্থ ক্রোমোসোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির অ্যালিল।
যেসব জিন বা অ্যালিলের কারণে জীবের মৃত্যু ঘটে সেগুলোকে মারণ জিন বা লিথাল জিন বলে। এর প্রভাবে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের জনুর ফিনোটাইপ অনুপাত ৩: ১ এর পরিবর্তে ২ : ১ হয়। ফরাসী বিজ্ঞানী কুনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি লক্ষ করেন।
উদ্দীপকে মূকবধির পুরুষ ও মহিলার মধ্যে ক্রস দেখানো হয়েছে। যাদের জনুর সকল সন্তানই স্বাভাবিক হবে। নিচে জিনতাত্ত্বিক তথ্যের আলোকে এর কারণ ব্যাখ্যা করা হলো-
মনে করি, d ও e দুটি প্রচ্ছন্ন জিন। অতএব ddEE ও DDee জিনোটাইপধারী ব্যক্তি মূকবধির হবে। জনুতে সকলেই স্বাভাবিক বাক শ্রবণ শক্তি সম্পন্ন হবে।
এক্ষেত্রে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন d ও e হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন EE ও DD বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। তাই মূকবধির হয় কিন্তু জনুতে d ও e হোমাজাইগাস অবস্থায় থাকে না। যার ফলে মূকবধির বাবা-মার সন্তান স্বাভাবিক হয়।
উদ্দীপকে মূকবধির পুরুষ ও মহিলার মধ্যে ক্রস দেখানো হয়েছে। উদ্দীপকের আলোকে নিচে জনুর ফলাফল চেকারবোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করা হলো-
চেকারবোর্ডে দেখা যায় ৯ সন্তান স্বাভাবিক বাক-শ্রবণক্ষম এবং ৭ সন্তান মূকবধির হয়েছে। ৭ জন সন্তান মূকবধির হয়েছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিক জিন থাকার কারণে। অর্থাৎ একজন মূকবধির পুরুষের (DDee) সাথে একজন মূকবধির মহিলার (ddEE) বিয়ে হলে তাদের সকল সন্তান জনুতে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হবে। ঐ সন্তানদের জিনোটাইপের অনুরূপ জিনোটাইপধারী পুরুষ ও মহিলার বিয়ে হলে অর্থাৎ জনুতে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম ও মূকবধির সন্তান ৯ : ৭ অনুপাতে প্রকাশ পাবে।