| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ যশোর বোর্ড ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
পাতার কিনারা বা অগ্রপ্রান্তে অবস্থিত পানি বহিঃক্ষরণকারী ছিদ্রপথকে হাইডায়োড বা জলরন্দ্র বলে। যেমন- কচু, টমেটো।
যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকে (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল উপস্থিত।
উদ্দীপকে উল্লেখিত চিত্রের “A” অংশটি হলো ধান গাছের মূল। ধান গাছ একটি একবীজপত্রী উদ্ভিদ। নিচে একবীজপত্রী উদ্ভিদ মূলের (ধান) প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকের চিত্রের “A” ও “B” দ্বারা যথাক্রমে ধান গাছের মূল এবং কাণ্ডকে বুঝানো হয়েছে। ধান গাছ একটি একবীজপত্রী উদ্ভিদ। নিচে একবীজপত্রী উদ্ভিদের (ধান গাছ) মূল এবং কাণ্ডের অন্তর্গঠনগত বৈসাদৃশ্যের তুলনা করা হলো-