A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৫৫🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পত্ররন্ধ্র বেষ্টন করে অর্ধচন্দ্রাকার যে দুটি কোষ থাকে তাই রক্ষীকোষ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্ভিদের অন্তঃত্বকের কোষগুলো ঘনসন্নিবিষ্ট ও পিপার ন্যায় আকৃতিবিশিষ্ট। এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় অবকাশ থাকে না। মূলের অন্তঃত্বকের প্রাচীরে সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার ন্যায় স্তর সৃষ্টি হয়। ফিতার ন্যায় এ স্তরটির নাম ক্যাসপেরিয়ান স্ট্রিপ। বিজ্ঞানী Caspery এটি প্রথম শনাক্ত করেন বলেই এর নাম ক্যাসপেরিয়ান ফিতা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্রটির বিভিন্ন অংশ চিহ্নিত করে নিচে ব্যাখ্যা করা হলো-

যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচে উভয় পাশে দু'খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভিতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া, শশা, ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে। এদের গৌণ বৃদ্ধি ঘটে।

সমপার্শ্বীয় টিস্যুগুলোর অনুক্রম দেখানো হলো-
বহিঃফ্লোয়েম → বহিঃক্যাম্বিয়াম → জাইলেম → অন্তঃক্যাম্বিয়াম → অন্তঃফ্লোয়েম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্রের 'ক' ও 'খ' দ্বারা যথাক্রমে ফ্লোয়েম ও জাইলেম টিস্যুকে বুঝানো হয়েছে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে একত্রে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুও বলা হয়। নিচে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর কাজগুলো বিশ্লেষণ করা হলো-

জাইলেম টিস্যুর কাজ: জাইলেম টিস্যু পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ মূল হতে পাতা, ও অন্যান্য অংশে পরিবহন করে। তাছাড়া জাইলেম টিস্যু উদ্ভিদদেহকে দৃঢ়তা প্রদান করে। পানি ও খনিজ লবণ সঞ্চয় করে থাকে। উদ্ভিদে যান্ত্রিক শক্তি প্রদান করে।

ফ্লোয়েম টিস্যুর কাজ: ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের পাতায় তৈরিকৃত খাদ্য দেহের সর্বত্র পরিবহন করতে থাকে। এটি উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে থাকে। তাছাড়া ফ্লোয়েম টিস্যু খাদ্য সঞ্চয় করে রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”