A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৪৮🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Hydra- দেহের অগ্র বা ওরাল প্রান্তে অবস্থিত ক্ষুদ্র ও মোচাকার গঠনটিকে হাইপোস্টম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রক্রিয়ায় শুক্রাশয়ের প্রাথমিক জননকোষ (2n) হতে শুক্রানু সৃষ্টি হয়, তাকে স্পার্মাটোজেনেসিস বলে। শুক্রানু গঠনের প্রক্কালে শুক্রাশয়ের বিশেষ কিছু কোষ বৃদ্ধি পেয়ে প্রাথমিক জননকোষে (2n) পরিণত হয়। প্রতিটি প্রাথমিক জননকোষ পরবর্তীতে মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড n ক্রোমোসোম বিশিষ্ট শুক্রাণু গঠন করে। স্পার্মাটোজেনেসিস কয়েকটা পর্যায়ক্রমিক ধাপে সম্পন্ন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র-P হলো হাইড্রার বহিঃত্বকের বিশেষ নিডোসাইট কোষ। নিচে নিডোসাইট কোষের কাজ ব্যাখ্যা করা হলো: 

১. Hydra-এর নিডোসাইট কোষের নেমাটোসিস্ট অঙ্গানু শিকার ধরতে সাহায্য করে।

২. হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ শিকারের দেহে প্রবেশ করিয়ে শিকারকে অবশ ও অজ্ঞান করে ফেলতে সাহায্য করে।

৩. নিডোসাইট কোষ আত্মরক্ষায় ব্যবহৃত হয়।

৪. এটি Hydra-কে চলনে সহায়তা করে।

৫. এটি কোনো বস্তুর সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে।

৬. Hydra-র খাদ্য গ্রহনে সহায়তা করে।

৭. নিডোসাইট কোষের শ্রেণিতাত্ত্বিক গুরুত্ব রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'Q' চিহ্নিত অংশটি হচ্ছে Hydra-র দেহগহ্বর সিলেন্টেরন। Cnidaria পর্বের প্রাণীদের দেহের কেন্দ্রস্থলে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস দ্বারা পরিবেষ্টিত একমাত্র দেহ গহ্বরকে সিলেন্টরন বলে। এটি Hydra-র দেহের কেন্দ্রভাগে অবস্থাত ফাকা গহ্বর বিশেষ। নিচে Hydra-র দেহে সিলেন্টেরন এর তাৎপর্য বিশ্লেষণ করা হলো:

Cnidaria জাতীয় প্রাণীদের পৌষ্টিকনালি এবং দেহগহ্বর উভয়ের কাজই সিলেন্টেরনের মাধ্যমে সম্পাদিত হয়। এই গহ্বর খাদ্য পরিপাকসহ শ্বসন, রেচন, খাদ্যসার পরিবহন, বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রভৃতি শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপে অংশ গ্রহণ করে। সিলেন্টেরনে গৃহীত খাদ্যবস্তু ফ্লাজেলাযুক্ত ও ক্ষণপদযুক্ত পুষ্টি কোষগুলোর সহায়তায় বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। এই কোষগুলোর ফ্লাজেলা সঞ্চালনের ফলে পানির আবর্তনের সঙ্গে অপাচ্য খাদ্যাংশ এবং বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন বিভিন্ন বর্জ্য পদার্থসমূহ মুখছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়। এ কারনে সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বা গহ্বর বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”