| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
এন্টিকোডন হলো tRNA অণুর একটি তিন-ক্ষারক ক্রম, যা আমিষ সংশ্লেষণের সময় mRNA অণুর পরিপূরক কোডন চিহ্নিত করে।
রাইবোসোমের উপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু'রকম; যথা- অমসৃণ ও মসৃণ। যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোমযুক্ত থাকে সেগুলোকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ ও প্রক্রিয়াজাতকরণ। প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণকারী কোষ যেমন- অগ্ন্যাশয় কোষ, প্লাজমাকোষ, গবলেট কোষ, যকৃতকোষে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সংখ্যা বেশি থাকে।
উদ্দীপকে উল্লেখিত 'P' প্রক্রিয়াটি হলো DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়া অর্থাৎ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে প্রধানত ৩টি ধাপে ভাগ করা যায়। যথা-
১. সূচনা বা প্রারম্ভিক ধাপ: এ ধাপে DNA অণুর প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স অংশে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ও RNA-পলিমারেজ এনজাইম যুক্ত হয়। প্রোমোটারই RNA-পলিমারেজকে নির্দেশ দেয় DNA অণুর কোন সূত্রের ট্রান্সক্রিপশন ঘটবে এবং ট্রান্সক্রিপশন কোথা থেকে শুরু হবে। প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর প্রথমে RNA-পলিমারেজ DNA অণুর অংশ বিশেষের পাক খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ড ভেঙে সূত্র দুটিকে আলাদা করে ফেলে।
২. সূত্র বর্ধিতকরণ বা দীর্ঘায়ন ধাপ: RNA পলিমারেজ-II এনজাইম ATP, GTP, UTP ও CTP থেকে টেমপ্লেটের ভিত্তিতে প্রয়োজনীয় নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে। এভাবে সূচনা স্থান থেকে mRNA-এর সূত্র বর্ধিতকরণ চলতে থাকে (5' 3' অভিমুখে) এবং RNA-পলিমারেজ অগ্রসর হতে থাকে। RNA-পলিমারেজ অগ্রসর হওয়ার পর DNA অণুর পাক খুলে যাওয়া অংশে আবার পাক তৈরি হয়।
৩. সমাপ্তিকরণ বা সমাপন ধাপ: RNA সূত্র বর্ধিতকরণ শেষে RNA-পলিমারেজ সমাপ্তি স্থানে পৌঁছালে এনজাইমটি মুক্ত হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে।
উদ্দীপকে K দ্বারা দ্বিসূত্রক DNA এবং L দ্বারা একসূত্রক mRNA বা RNA কে নির্দেশ করা হয়েছে। DNA এবং RNA অণুর মধ্যে গুরুত্বপূর্ণ বৈসাদৃশ্য বিদ্যমান। নিচে এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো-