| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ রাজশাহী বোর্ড ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
মূলের বাইরের ত্বককে এপিব্লেমা বলে।
যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকে (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল উপস্থিত।
উদ্দীপকে উল্লেখিত 'A' তে বর্ণিত টিস্যুটি হলো ভাজক টিস্যু।নিচে ভাজক টিস্যুর শ্রেণিবিন্যাস ছকের সাহায্যে দেখানো হলো-
উদ্দীপকে উল্লেখিত “B” অংশটি দ্বারা ক্যাম্বিয়ামবিহীন ভাস্কুলার বান্ডলবাহী একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডকে বুঝানো হয়েছে। নিচে এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের সাথে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত পার্থক্য উল্লেখ করা হলো-