A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৫০🏢 প্রতিষ্ঠান শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর- 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাই প্লাজমিড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মূল ও কান্ডের ৪টি পার্থক্য নিচে দেওয়া হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র- "Q" হলো সংযুক্ত ভাস্কুলার বান্ডল। নিচে এর চিত্রসহ শ্রেণিবিন্যাস ব্যাখ্যা করা হলো-

 সংযুক্ত (Conjoint) : জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। ফ্লোয়েমের সংখ্যা ও অবস্থানের উপর নির্ভর করে সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার দুইভাগে ভাগ করা হয়; যথা : (i) সমপার্শ্বীয় (Collateral) এবং (ii) সমদ্বিপার্শ্বীয় (Bicollateral)।

ক.সমপার্শ্বীয় (Collateral) : এক খণ্ড ফ্লোয়েম টিস্যু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি (ফ্লোয়েম পরিধির তথা বাইরের দিকে এবং জাইলেম কেন্দ্রের তথা ভেতরের দিকে) অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এ ধরনের বান্ডল দেখা যায়। ক্যাম্বিয়ামের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে এই ভাস্কুলার বান্ডলকে আবার নিম্নলিখিত দু’ভাগে ভাগ করা হয়েছে।

• মুক্ত সমপার্শ্বীয় (Open collateral) : একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন— দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যাতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল।


• বদ্ধ সমপার্শ্বীয় (Closed collateral) : সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন- একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল।


খ. সমদ্বিপার্শ্বীয় (Bicollateral) : যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ক্লোয়েমকে বাহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অস্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত "A" ও "B" টিস্যু যথাক্রমে ফ্লোয়েম ও জাইলেম, যা এক প্রকার জটিল স্থায়ী টিস্যু। এদেরকে একত্রে পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। উদ্ভিদের জীবনে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তাৎপর্য বর্ণনা করা হলো-

জাইলেম: জাইলেম মূল দ্বারা শোষিত পানি ও খনিজ পাতাসহ সমগ্র দেহে পরিবহন করে নিয়ে যায়। জাইলেমের মধ্যে রয়েছে ট্রাকিড এবং ভেসেল যা পানি উঠাতে সাহায্য করে। এটি উদ্ভিদের উপরিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি ছাড়া উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। এছাড়া জাইলেম উদ্ভিদ দেহকে দৃঢ়তা দান করতে সহায়তা করে।

ফ্লোয়েম: ফ্লোয়েম পাতায় তৈরিকৃত শর্করা জাতীয় খাদ্য দ্রবীভূত অবস্থায় সমগ্র দেহে পৌছে দেয়। ফ্লোয়েমে সিভনল ও সঙ্গীকোষ থাকে, যা খাদ্যের পরিবহন কার্য সম্পন্ন করে। ফ্লোয়েম উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে এবং শক্তি সরবরাহের জন্য অপরিহার্য।

অতএব জাইলেম এবং ফ্লোয়েম একসাথে উদ্ভিদের জীবনে পুষ্টি পরিবহন ও পানি সরবরাহ নিশ্চিত করে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য এবং উদ্ভিদকে বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকেও রক্ষা করতে সহায়তা করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”