নিচের চিত্রটি লক্ষ কর-
কোষের নিউক্লিয়াসে অবস্থিত অনুলিপন ক্ষমতাসম্পন্ন যেসব সূত্রাকৃতির বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ ইত্যাদি কাজে ভূমিকা পালন করে তাই ক্রোমোজোম।
মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। কারণ- মাইটোসিস এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রকৃত কোষ ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে যেগুলোর ক্রোমোজোম সংখ্যা, গঠন ও গুণাগুণ মাতৃকোষের মতো হয়। এ ধরনের কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সৃষ্ট অপত্য কোষের সমান ও সমগুণসম্পন্ন হয়। এজন্যই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়।
উদ্দীপকের A অংশের কোষ বিভাজন হলো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ৩য় ধাপ অর্থাৎ মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলি সর্বাধিক মোটা ও খাটো হয়। নিচে ধাপটি ব্যাখ্যা করা হলো-
মাইটোসিস পর্যায়ের প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়।
এ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।
উদ্দীপকের B দ্বারা মিয়োসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। ক্রোমোজোমের সমতা রক্ষায় মিয়োসিস কোষ বিভাজন মুখ্য ভূমিকা 'পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
উচ্চ শ্রেণির জীবের জননমাতৃকোষে এবং নিম্ন শ্রেণির জীবের 'জাইগোটে মিয়োসিস বিভাজন সংঘটিত হয়। উচ্চ শ্রেণির উদ্ভিদে মিয়োসিসের ফলে একটি জনন মাতৃকোষ হতে চারটি জনন কোষ এর সৃষ্টি হয় এবং প্রত্যেক কোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। পুংজননকোষ ও স্ত্রীজননকোষ এক সাথে মিলিত হয়ে একটি জাইগোট সৃষ্টি করে। জাইগোট পরে বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি ভ্রূণ এবং ভ্রূণের কোষগুলো আরও বিভাজিত হয়ে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে। কাজেই জননকোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা কমে জনন মাতৃকোষের অর্ধেক না হলে তাদের যৌন মিলনের ফলে সৃষ্ট জাইগোটেও ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়। যেহেতু ক্রোমোজোমই জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন বহন করে সেহেতু ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে সন্তান-সন্তুতি তার পিতামাতার গুণসম্পন্ন হবে না এবং প্রত্যেকটি প্রজাতিতে একটি আমূল পরিবর্তন ঘটে যাবে।
এভাবে ক্রোমোজোমের সমতা রক্ষায় মিয়োসিস কোষ বিভাজন মুখ্য ভূমিকা পালন করে।
