| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রটি লক্ষ করো:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
সমসংস্থ ক্রোমোসোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির অ্যালিল।
যে বংশগত রোগে, কোনো মানুষ বিভিন্ন বর্ণের বিশেষত লাল ও সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না বা চিনতে পারে না, সেই প্রকার অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলে। মানুষের X ক্রোমোসোমে বিদ্যমান প্রকট জিন চোখের রেটিনার বর্ণ শনাক্তকারী কোন কোষগুলোর স্বাভাবিক গঠন নিয়ন্ত্রণ করে। কিন্তু মিউটেশনের কারণে এই জিনের একটি প্রচ্ছন্ন অ্যালিল সৃষ্টি হয়, যা রেটিনার লাল-সবুজ বর্ণ সংবেদী কোন কোষগুলোর গঠন ব্যাহত করে। ফলে এই প্রচ্ছন্ন জিনধারী মানুষ লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। একে লাল-সবুজ বর্ণান্ধতা বলে। এটি একটি লিঙ্গজড়িত রোগ।
উদ্দীপকের সকলেই বেগুনি হওয়ার কারণ নিচে ব্যাখ্যা হলো-
উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিনকে নির্দেশ করেছে। উদ্দীপকে দুটি সাদা মিষ্টি মটর গাছের মধ্যে ক্রস দেখানো হয়েছে। দুটি সাদা মিষ্টি মটর গাছের মধ্যে ক্রস করার ফলে F, জনুতে সব ফুল বেগুনি হয়। এক্ষেত্রে দুটি প্রকট জিন সমানভাবে কার্যকর ভূমিকা পালন করার কারণে সাদা রঙ না হয়ে সব বেগুনি ফুল হয়।
ধরা যাক, সাদা মিষ্টি মটরশুঁটি উদ্ভিদে (Lathyrus odoratus) প্রকট জিন A ও B উভয় থাকার কারণে F, বংশধরে সব বেগুনি ফুল হয় এবং যেসব ক্ষেত্রে A অথবা B অর্থাৎ ঐ দুটি জিনের মাত্র একটি, আছে বা কোনটিই নেই সেসব ক্ষেত্রে ফিনোটাইপ সাদা ফুল হয়েছে। মনে করি, সাদা ফুলবিশিষ্ট স্ট্রেইন দুটির জিনোটাইপ যথাক্রমে AAbb ও aaBB।
উদ্দীপকের F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে নিচে বিশ্লেষণ করা হলো-
Lathyrus odoratus নামে মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুলবিশিষ্ট দুটি আলাদা বংশ বা স্ট্রেইন পাওয়া যায়। এ স্ট্রেইন দুটির মধ্যে সংকরায়ন করলে F2 জনুর সব উদ্ভিদের ফুল বেগুনি হয়। কিন্তু F2 জনুতে বেগুনি ও সাদা ফুলের অনুপাত দাঁড়ায় ৯: ৭।
জিনতাত্ত্বিক ব্যাখ্যা:
ধরা যাক, সাদা ফুলবিশিষ্ট স্ট্রেইন দুটির জিনোটাইপ যথাক্রমে AAbb এবং aaBB। এদের সংকরায়নের ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো-