A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের লেখচিত্রে ২…’ বরিশাল বোর্ড ২০২৪ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৫৪🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের লেখচিত্রে ২ মোল কোনো গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হলো। OA অংশে গ্যাসের আয়তন স্থির থাকে । স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 12.5 J mol-1 K-1

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে অর্থাৎ সম্মুখগামী প্রক্রিয়ায় কার্যনির্বাহক বস্তুটির প্রতিটি স্তর পশ্চাৎগামী প্রক্রিয়ায় প্রতিটি স্তরের সাথে সর্বতোভাবে মিলে যায়, তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির বা ধ্রুব থাকে সেটি হচ্ছে সমোষ্ণ প্রক্রিয়া। সমোষ্ণ প্রক্রিয়ায় তাপের আদান-প্রদান হয়ে চাপ ও আয়তনের পরিবর্তন সংঘটিত হয়। যেহেতু এ প্রক্রিয়ার সাথে তাপের আদান-প্রদান জড়িত এবং সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। সে কারণে সমোষ্ণ প্রক্রিয়া ধীর প্রক্রিয়া। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্র উ উদ্দীপক অনুসারে OA অংশে গ্যাসের আয়াতন স্থির থাকে।। সুতরাং এ অংশে কৃতকাজ, dW=0
এখানে, মোল সংখ্যা, n=2 mol তাপমাত্রার পরিবর্তন, d′T=300⋅ K−0 K=300 K
∴OA অংশের জন্য dQ=dU
এখন, dQ=nCVd′T=2 mol×12.5 J mol−1 K−1×300 K
বা, dQ=7500 J

∴dU=7500 J[∵dQ=dU]

অতএর, OA রেখার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তিন 7500 J .

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, A বিন্দুতে চাপ, P=2×105 Pa
A বিন্দুতে তাপমাত্রা, T1=300 K
B বিন্দুতে , চাপ, P=2×105 Pa,
B বিন্দুতে তাপমাত্রা, T2=600 K
মোলার গ্যাস ধ্রুবক, R=8.31 J mol−1 K−1

A ও B বিন্দুতে গ্যাসের আয়তন যথাক্রমে  V1 ও V2 হলে,
∴AB অংশে কৃতকাজ,

WAB=P(V2−V1)=P(nRT2P−nRT1P)=nRT2−−nRTT1=nR(T2−T1)=2 mol×8.31 J mol

∴WAB=4986 J

BC অংশটি সমোষ্ণ প্ৰক্ৰিয়া

C বিন্দুতে চাপ,

P′=1×105 Pa

সুতরাং এই অংশে কৃতকাজ,

WBC=nR2ln⁡(PP′)

=2 mol×8.31 J mol−1 K−1×600 K×ln⁡2×105 Pa1×105⋅ Paa∴ WBC=6912 J

দেখা যাচ্ছে, WBC>WAB

∴WBC−WAB=6912 J−4986 J=1926 J

অতএব, BC অংশ়ের কাজ AB অংশের কাজ অপেক্ষা 1926 J জুল বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের লেখচিত্রে ২…’ বরিশাল বোর্ড ২০২৪ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”