A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের তালিকাটি পড়…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ৪২🏢 প্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের তালিকাটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফুসফুসের আবরণকারী প্লিউরা নামক দ্বিস্তরী পর্দার মাঝে ফুসফুসের ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষাকারী তরলকে সেরাস ফ্লুইড বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আলাজিহ্বা এবং উপজিহ্বার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত A হলো সাইনাসের সংক্রমণ। সাইনাসের সংক্রমণের ফলে সাইনুসাইটিস রোগ হয়। সাইনুসাইটিস রোগের কারণ নিচে বর্ণনা করা হলো-
১. জীবাণু দ্বারা সংক্রামণ: ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি।
২. নাকের ভিতর পলিপ অর্থাৎ মাংসপিণ্ড সৃষ্টি হলে।
৩. নাকের হাড় বাঁকা থাকলে, দাঁতের ইনফেকশন থেকে।
৪. সাধারণত সর্দিকাশির কারণে সাইনাসের নালিপথ বন্ধ হয়ে গেলে।
৫. এছাড়া, অপুষ্টি, পরিবেশ দূষণ, ঠান্ডা বা স্যাঁতসেঁতে পরিবেশের কারণে সাইনুসাইটিস হয়ে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত B হলো শ্বসন গ্যাস। মানবদেহের শ্বসন গ্যাস হলো O2 এবং CO2। এদের মধ্যে অপ্রয়োজনীয় গ্যাস হলো CO2। নিচে CO2 এর পরিবহন প্রক্রিয়া বর্ণনা করা হলো-

শর্করা জারণের সময় কোষে CO2 সৃষ্টি হয়। এ CO2 দেহের জন্য ক্ষতিকর। কোষ থেকে CO2 রক্তে পরিবাহিত হয়ে ফুসফুসে পৌছায় এবং ফুসফুস থেকে বায়ুতে মুক্ত হয়। নিচে বর্ণিত তিনটি ভিন্ন পদ্ধতিতে CO2 রক্তে পরিবাহিত হয়।
i. ভৌত দ্রবণরূপে: প্রতি ১০০ মি.লি. রক্তে ০.৩ মি.লি. O2 ভৌত দ্রবণরূপে পরিবাহিত হয়।
ii. কার্বামিনো যৌগরূপে: CO2 লোহিত কণিকার হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের অ্যামিনো গ্রুপের সাথে CO₂ যুক্ত করে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে। CO₂ এর একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বামিনো প্রোটিন গঠন করে। মোট CO2-এর শতকরা ২৭ ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়।

iii. বাইকার্বোনেট যৌগরূপে: অধিকাংশ CO2-ই রক্তে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় দুই ভাবে-

যথা-

১. NaHCO3 রূপে প্লাজমার মাধ্যমে এবং

২. KHCO3 রূপে লোহিত কণিকার মাধ্যমে

এক্ষেত্রে CO2 ব্যাপন প্রক্রিয়ার লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এবং কার্বনিক এনহাইড্রেজ এনজাইমের সহায়তায় পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড (H2CO3) সৃষ্টি করে। এ কার্বনিক অ্যাসিডের অধিকাংশই ভেঙে H+ এবং HCO3− আয়নে পরিণত হয়। HCO3− লোহিত কণিকার K+-এর সাথে সংযুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট (KHCO3) গঠন করে। কিছু HCO3− লোহিত কণিকা থেকে বের হয়ে রক্তরসে চলে আসে এবং Na+ এর সাথে সংযুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট (NaHCO3) গঠন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের তালিকাটি পড়…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৫ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”