A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের তথ্যগুলো লক্ষ…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৫১🏢 প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের তথ্যগুলো লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও: 

(i) 2 A(g)⇌2 B+C
(ii) X2+3Y2⇌2XY3;ΔH=− ve 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভরক্রিয়া সূত্রটি হলো- "নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক।" 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুর্বল এসিড HF ও তীব্র ক্ষার NaOH এর প্রশমন তাপের মান স্থির মানের চেয়ে কিছুটা বেশি হয়। যেমন, 

HF(aq)⇌H+(aq)+F−(aq); আয়নিত হয় মাত্র 2.5−2.6% 

NaOH(aq)⟶Na+(aq)+OH(aq); আয়নিত হয় 100% 

HF(aq)+NaOH(aq)⟶H(aq)++F(aq)−+Na(aq)++OH(aq)−⟶(Na(aq)++F(aq)−)+H2O(l)

HF ও NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ NaF পানিতে আয়নিত অবস্থায় থাকে। F আয়নের আকার বেশ ছোট। এতে চার্জের ঘনত্ব অন্যান্য আয়নের তুলনায় অপেক্ষাকৃত বেশি হওয়ায় F- আয়নের সাথে দ্রাবক পানি অপেক্ষাকৃত বেশি দৃঢ়ভাবে যুক্ত হয়। ফলে তাপশক্তি নির্গত হয়। এখানে F আয়নের সাথে H2O অণু নতুন বন্ধনের সৃষ্টি করে। আর বন্ধনের সৃষ্টি হলেই তাপ নির্গত হয়। এ মান 11.26 kJ বৃদ্ধি পেয়ে প্রশমন তাপের মান দাঁড়ায় - 68.6 kJ mol −1. 

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

T1=27∘C=300 K;T2=37∘C=310 K K1=2.25×10−3 L mol−1 s−1;K2=4.75×10−3 L mol−1 s−1R=8.314 J K−1 mol−1;Ea=?

উদ্দীপকের বিক্রিয়া (i) এর ক্ষেত্রে, আরহেনিয়াস সমীকরণ মতে, 

log⁡K2K1=Ea2,303R(T2−T1T2T1) 

বা, log⁡(4.75×10−32.25×10−3)=Ea2.303×8.314×(310−300300×310) 

বা, 0.3243=Ea19.147×1093000
বা, Ea=577471.6110
বা, Ea=57747.161 J

∴Ea=57.75 kJ

সুতরাং (i) নং বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 57.75 kJ । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি নিয়ে পাই, 

A2( g)+3 B2( g)⇌2AB3+92.4 kJ/ mole 

প্রদত্ত বিক্রিয়া সাপেক্ষে শিল্পক্ষেত্রে সর্বোচ্চ AB3 উৎপাদ পেতে শর্তসমূহ নিচে ব্যাখ্যা করা হলো-
অত্যানুকূল তাপমাত্রা: বিক্রিয়াটি তাপোৎপাদী অর্থাৎ সম্মুখ বিক্রিয়ায়
তাপ উৎপন্ন হয়। ফলে সম্মুখ বিক্রিয়ায় তাপ প্রয়োগ বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হয়। আবার, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হলেও বিক্রিয়ার গতি হ্রাস পায়। তাই বিক্রিয়ার গতি বৃদ্ধি করার জন্য অর্থাৎ বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য একটি অত্যানুকূল তাপমাত্রায় বিক্রিয়া ঘটানো হয়।
উপযুক্ত প্রভাবক: বিক্রিয়ায় অত্যানুকূল তাপ প্রয়োগ করে সাম্যাবস্থা অর্জনকে দ্রুততর করতে প্রভাবক ব্যবহার করা যেতে পারে। 

উপযুক্ত প্রভাবক : বিক্রিয়ায় অত্যানুকূল তাপ প্রয়োগ করে সাম্যাবস্থা অর্জনকে দ্রুততর করতে প্রভাবক ব্যবহার করা যেতে পারে।
চাপ প্রয়োগ : যেহেতু বিক্রিয়ায় উৎপাদের মোট মোল সংখ্যা বিক্রিয়কের মোট মোল সংখ্যার চেয়ে কম, তাই সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ কিছু বিক্রিয়ক পরস্পরের সাথে যুক্ত হয়ে AB3 গঠন করবে। অর্থাৎ AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে।
উৎপার্দ AB3 সংগ্রহ : সাম্যাবস্থায় বিক্রিয়া মিশ্রণ হতে কিছু পরিমাণ উৎপন্ন দ্রব্য AB3 সরিয়ে নিলে AB3 এর ঘনমাত্রা হ্রাস পাবে। ফলে পুনরায় সাম্যাবস্থা অর্জন করার জন্য বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। এতে করে AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে।
উপরোক্ত কৌশলগুলো যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে উল্লেখিত বিক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ AB3 পাওয়া সম্ভব। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের তথ্যগুলো লক্ষ…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”