| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের তথ্যগুলো লক্ষ্য…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৫ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

নিচের তথ্যগুলো লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
লুইস অম্ল হলো এমন যৌগ বা আয়ন যা অন্য ইলেকট্রন দাতা গ্রুপ হতে দানকৃত ইলেকট্রন যুগলকে গ্রহণ করে।
CFC ওজোনস্তর ক্ষয় করে; নিচে তা ব্যাখ্যা করা হলো-
ক্লোরোফ্লুরো কার্বন ওজোনস্তরে পৌঁছালে অতিবেগুনি (UV) রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে ক্লোরিন পরমাণু ও পরে ক্লোরিন অক্সাইড (CIO•) মূলক উৎপন্ন করে। এরা ওজোনের সাথে শিকল বিক্রিয়া দ্বারা ওজোন স্তর নষ্ট করে।
উদ্দীপক হতে, X গ্যাসের ক্ষেত্রে,
এখানে,
সংকোচনশীলতার গুণাঙ্ক,
যেহেতু X গ্যাসটির সংকোচনশীলতার গুণাঙ্কের মান 1, সেহেতু X গ্যাসটি আদর্শ গ্যাস।
এখানে,
আবার, Y গ্যাসের ক্ষেত্রে, সংকোচনশীলতার গুণাঙ্ক,
যেহেতু Y গ্যাসটির সংকোচনশীলতার গুণাঙ্কের মান 1 অপেক্ষা বেশি, সেহেতু Y গ্যাসটি বাস্তব গ্যাস।
উদ্দীপকের তথ্যমতে, X গ্যাসটি আদর্শ গ্যাস; কারণ PV বনাম P এর লেখ আনুভূমিক সরলরৈখিক এবং Y গ্যাসটি বাস্তব গ্যাস, যা আদর্শ রেখা থেকে বিচ্যুত। নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের অনুরূপ আচরণ করবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে গ্যাস অণুসমূহের মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। কিন্তু বাস্তবিক অর্থে এ ধারণা সঠিক নয়। কারণ যেকোনো গ্যাসকে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় রাখলে গ্যাসগুলো তরলে পরিণত হয়ে যায়। তরল অবস্থায় গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে যা একেবারে নগণ্য নয়। যদি প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে গ্যাস অণুসমূহের আয়তন b হয় তবে V আয়তন বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংশোধিত আয়তন V – b হবে এবং n মোল গ্যাসের আয়তন হবে V-nb।
গ্যাসের গতিতত্ত্বের আরেকটি স্বীকার্য হলো- 'গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। এ ধারণা ও সঠিক নয়। কারণ নিম্ন তাপমাত্রা ও উচ্চচাপ প্রয়োগ করলে গ্যাস অণুসমূহ তরল অবস্থা প্রাপ্ত হয়। তরল অবস্থায় এদের আকর্ষণ আছে যা নগণ্য নয়। বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এ আকর্ষণ বল দেখান যে, P আন্তঃআণবিক আকর্ষণ বলের সমান। তিনি হিসাব করেন। এ আন্তঃআণবিক আকর্ষণের মান । অর্থাৎ বাস্তব গ্যাসের চাপ, ।
সুতরাং দেখা যায়, আদর্শ গ্যাসের সমীকরণ নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপের কারণে সমীকরণ অর্থাৎ বাস্তব গ্যাসের অনুরূপ আচরণ করে।