A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকের আলোকে…’ দেহ আংটির ন্যায় একাধিক সমরূপ খন্ডক নিয়ে গঠিত। ২০২৪ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৬০🏢 প্রতিষ্ঠান দেহ আংটির ন্যায় একাধিক সমরূপ খন্ডক নিয়ে গঠিত।📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও-

Nematoda, P , Q , Arthropoda

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জীবের মধ্যে বিরাজমান (অন্তঃপ্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত অথবা বাস্তুতান্ত্রিক) বৈচিত্র্যকেই জীববৈচিত্র্য বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কর্ডাটা পর্বের কিছু কিছু প্রাণীদের মধ্যে আজীবন নটোকর্ড বিদ্যমান থাকে। অর্থাৎ এদের কখনও মেরুদন্ড সৃষ্টি হয় না, তাই সকল কর্ডেট প্রাণী মেরূদন্ডী নয়।

কর্ডাটা পর্বের দুটি উপপর্ব হলো- Urochordata এবং Cephalochordata এর অন্তর্গত প্রাণিদের কর্ডেট বৈশিষ্ট্য অর্থাৎ স্থিতিস্থাপক নটোকর্ড, পৃষ্ঠীয় ফাপা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকারন্ধ্র আজীবন থাকলেও Vertebrata উপপর্বের প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় তা যথাক্রমে কশেরুকা নির্মিত মেরুদন্ড, মস্তিস্ক ও সুষুম্নাকান্ড এবং ফুসফুসে পরিণত হয়। তাই সকল কর্ডাটা প্রাণী মেরুদন্ডী নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ‘P’ চিহ্নিত পর্বের নাম হলো- Mollusca যা প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এ পর্বের অন্তর্গত প্রাণীদের কম্বোজ প্রানী বলা হয়, যেমন- Pilaglobosa (আপেল শামুক)।

এই পর্বের প্রাণীদর বৈশিষ্ট্য নিম্নরুপ:

১. দেহ নরম, মাংসল ও অখন্ডায়িত।

২. সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম।

৩. ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত।

৪. মুখে কাইটিন নির্মিত একটি রেতি-জিব্বা রয়েছে।

৫. এদের রক্তসংবহনে অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের উল্লেখিত ‘Q’ পর্বটি হলো- Annelida এবং তার পরবর্তী পর্বটি হলো- Arthropoda. উক্তপর্বের প্রাণীদের প্রধান বৈসাদৃশ্য নিচে পর্যালোচনা করা হলো:

বিষয়

Annelida

Arthropoda

খন্ডকায়ন

দেহ আংটির ন্যায় একাধিক সমরূপ খন্ডক নিয়ে গঠিত।

দেহ খন্ডকায়িত এবং নির্দিষ্ট অঞ্চলায়নে বিভক্ত।

চলনঅঙ্গ

চলনঅঙ্গ হিসেবে সিটি অনুপস্থিত।

দেহখন্ডকে একজোড়া সন্ধিযুক্ত পা বিদ্যমান।

দেহগহ্বর

সিলোম তরল দ্বারাপূর্ণ থাকে।

রক্তদ্বারা পূর্ণ থেকে হিমোসিল গঠন করে।

রক্তসংবহন

রক্তসংবহন বদ্ধ ধরনের।

রক্তসংবহন উন্নুক্ত ধরনের।

রেচনঅঙ্গ

নেফ্রেডিয়া নামক রেচনঅঙ্গ বিদ্যমান।

ম্যালপিজিয়ান নালিকা বিদ্যমান।

আবরণ

দেহ এপিথেলিয়াম নিঃসৃত পাতলা কিউটিকল দ্বারা আবৃত।

দেহ কাইটিন নির্মিত

জীবনচক্র

এদের জীবনচক্রে ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখা যায়।

এদের পিউপা, লার্ভা ও নিম্ফ দশা  বিদ্যমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকের আলোকে…’ দেহ আংটির ন্যায় একাধিক সমরূপ খন্ডক নিয়ে গঠিত। ২০২৪ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”