A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপক লক্ষ…’ কুমিল্লা বোর্ড ২০২১ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৩২🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপক লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

(i) নং যৌগটির 300g সম্পৃক্ত দ্রবণকে 65°C হতে 15°C তাপমাত্রায় শীতল করা হলো। 15°C ও 65°C তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা যথাক্রমে 20 ও 50।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ইথানিক বা অ্যাসিটিক এসিডের 6-10% এর জলীয় দ্রবণকে ভিনেগার বলে।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

HNO3 অপেক্ষাকৃত শক্তিশালী এসিড।

অক্সো এসিডের মধ্যে অক্সিজেন পরমাণুযুক্ত এসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি ঐ এসিডের তীব্রতা তত বেশি । অক্সো এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হলে তখন তার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে ও চার্জ ঘনত্বের ক্রম বৃদ্ধি পাবে। HNO3 ও H3PO4 উভয় এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার সমান(+5)। তবে দ্বিতীয় পর্যায় ভুক্ত N পরমাণুর আকার তৃতীয় পর্যায়ভুক্ত P পরমাণুর তুলনায় আকারে ছোট বলে P পরমাণুর তুলনায় N পরমাণুর চার্জ ঘনত্ব বেশি। এজন্য HNO3 > H3PO4।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

NH4Cl এর, 15°C তাপমাত্রায় দ্রাব্যতা=20

                        65°C তাপমাত্রা দ্রাব্যতা=50

65°C থেকে 15°C তাপমাত্রায় শীতল করলে প্রতি 100kg দ্রাবকে উৎপন্ন দ্রবন থেকে দ্রব্য কেলাসিত হয় (50-20)=30g

.’. (100+50) = 150g দ্রব কেলাসিত হয় = 30g

.'. 300g দ্রব কেলাসিত হয়=30×300150

=60 g

.'.60 g দ্রব অধঃক্ষিপ্ত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের কয়েকটি যৌগের তাপমাত্রা পরিবর্তনের সাথে দ্রাব্যতার যে পরিবর্তন ঘটে যা দেখানো হয়েছে। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাপক এবং বিভিন্ন মুখী তাপমাত্রার পরিবর্তন হলে সব দ্রব্যের দ্রাব্যতা একইভাবে পরিবর্তন হয় না।

যেমন পানিতে (i) নং যৌগ NH4Cl দ্রবীভূত করলে দ্রবণ শীতল হয়ে যায় একে তাপহারী সিস্টেম বলে এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তরল দ্রবকে কোন দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। 

(ii) নং যৌগ Ca(OH)2 দ্রবীভূত করলে দ্রবণ গরম হয়ে যায় একে তাপ উৎপাদী সিস্টেম বলে। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায়।

এর বাইরে কিছু আছে যেখানে তাপমাত্রা বাড়ালে প্রথমে বাড়ে,পরে হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে 32°C এ পানিতে বাড়ে (iii) নং লবণ Na2SO4.10H2O প্রথমে বৃদ্ধি পায় এবং 32°C এর পর হ্রাস পায়। তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে Na2SO4 এর দ্রাব্যতা হ্রাস পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপক লক্ষ…’ কুমিল্লা বোর্ড ২০২১ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”