A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকের আলোকে…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১১🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :

উত্তর:

একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে।

উত্তর:

জানা আছে, কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে ঐ মৌলের সুপ্ত যোজনী বলে। SO3 যৌগে সালফার (S) এর সক্রিয় যোজনী 6 এরং S এর সর্বোচ্চ যোজনীও 6।

সুতরাং, SO3 যৌগে সালফার (S) এর সুপ্ত যোজনী =66=0

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, A ও C মৌলদ্বয় যথাক্রমে H ও F এবং এদের দ্বারা গঠিত যৌগ HF HF অণুটি সমযোজী বন্ধনের মাধ্যমে সালফার গঠিত। নিচে এর গঠন ডট ( . ) ও ক্রস  ( x )  চিহ্ন দ্বারা ব্যাখ্যা করা হলো-

হাইড্রোজেন (H) ও ফ্লোরিন (F) এর ইলেকট্রন বিন্যাস- 

1H1 s1; বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 1।
9 F1 s22 s22p5; বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 7 ।

H এর বহিঃস্থ শেলে 1টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। অপরদিকে F এর বহিঃস্থ শেলে 7টি ইলেকট্রন, যা নিষ্ক্রিয় ইলেকট্রনীয় কাঠামো অপেক্ষা 1 টি e কম রয়েছে। এক্ষেত্রে H ও F উভয়েই 1টি করে e শেয়ার করে নিষ্ক্রিয় চরিত্র অর্জন করে এবং সমযোজী যৌগ HF গঠন করে। 

 

উত্তর:

উদ্দীপকের A, B, C মৌল তিনটি যথাক্রমে H, Na ও F; কেননা মৌলগুলোর প্রোটন সংখ্যা যথাক্রমে। H ও F দ্বারা গঠিত যৌগ HF এবং Na ও F দ্বারা গঠিত যৌগ NaF। এরা একই কৌশলে পানিতে দ্রবীভূত হবে না। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-

NaF এর পানিতে দ্রবণীয়তা : NaF আয়নিক যৌগ হওয়ায় এর মধ্যে Na+এবং Fআয়ন বিদ্যমান। NaF কে পানিতে দিলে এটি পানির অণুর সাথে আকর্ষিত হয়। অর্থাৎ, NaF এর ধনাত্মক Na+আয়ন পানির ঋণাত্মক মেরু OHদ্বারা এবং NaF এর ঋণাত্মক Fআয়ন পানির ধনাত্মক মেরু H+দ্বারা পরিবেষ্টিত হয়। ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাথে পানি অণুর সংযোগের সময় নির্গত শক্তিকে হাইড্রেশন শক্তি বলে। এ নির্গত তাপশক্তির প্রভাবে NaF এর কেলাস ল্যাটিস থেকে আয়নগুলো পৃথক হয়ে পানিতে দ্রবীভূত হয়।

HF যৌগের পানিতে দ্রবণীয়তা: সমযোজী যৌগ HF এর ক্ষেত্রে H ও F এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য (4 – 2.1) = 1.9। যেহেতু HF অণুতে পরমাণুসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 অপেক্ষা বেশি, সেহেতু HF পোলার অণু। অপরদিকে H2O হলো একটি পোলার দ্রাবক। জানা আছে, পোলার অণুসমূহ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এ কারণে HF সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হয়।

 

সুতরাং দেখা যাচ্ছে, NaF ও HF যৌগ দুটির বন্ধন গঠন পদ্ধতি ভিন্ন হলেও উভয় যৌগই একই কৌশলে পানিতে দ্রবীভূত হবে।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকের আলোকে…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”