A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকগুলো লক্ষ…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিপাক ও শোষণ🔢 সৃজনশীল নং ৪৯🏢 প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে জীবদেহের বিপাক ক্রিয়ায় ব্যবহারযোগ্য সরল দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয় তাই পরিপাক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষের অ্যাটলাস থেকে কক্কিক্স পর্যন্ত প্রলম্বিত সুষুম্নাকাণ্ডকে ঘিরে অবস্থিত ৩৩টি অনিয়ত আকৃতির অস্থিখন্ড রয়েছে, যার প্রত্যেকটিকে এক একটি কশেরুকা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে X পদ্ধতিটি হলো XX-XY লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানুষ, স্তন্যপায়ী ও কিছু পতঙ্গে এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। নিচে XX-XY লিঙ্গ নির্ধারণ পদ্ধতি-এর জীনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হলো- 
মানুষের একটি ডিপ্লয়েড কোষে ৪৬টি ক্রোমোসোম থাকে। এদের মধ্যে ৪৪টি বা ২২ জোড়াকে অটোসোম এবং ২টি বা এক জোড়াকে সেক্স ক্রোমোসোম বলে। সেক্স ক্রোমোসোম দুটির একটি X এবং অপরটি Y নামে পরিচিত। লিঙ্গ নির্ধারণে এরা প্রধান ভূমিকা পালন করে। অটোসোমগুলো শারীরবৃত্তীয় অন্যান্য কাজে অংশগ্রহণ করে, লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই । 
স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে ২২ জোড়া অটোসোম (2A) এবং একজোড়া X ক্রোমোসোম থাকে। যৌন জননের সময় মিয়োসিস কোষ বিভাজন দ্বারা এরা কেবল এক ধরনের যেমন- (A+X) হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপাদন করে। এজন্য এদের হোমোগ্যামিটিক স্ত্রী বলে। অপরপক্ষে পুরুষের ডিপ্লয়েড কোষে ২২ জোড়া অটোসোম (2A) এবং একটি X ও একটি Y ক্রোমোসোম থাকে । যৌন জননের সময় মিয়োসিস কোষ বিভাজন দ্বারা এরা দুধরনের অর্থাৎ অর্ধেক (A+X) ও অর্ধেক (A+Y) হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদন করে। এজন্য এদের হেটারোগ্যামিটিক পুরুষ বলে। একটি ডিম্বাণু কেবল (A+X) অথবা (A+Y) বহনকারী শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। ফলে জাইগোটে সেক্স ক্রোমোসোম হিসেবে দুটি X নতুবা একটি X ও একটি Y ক্রোমোসোমের আবির্ভাব ঘটে। দুটি X নিয়ে যে শিশু (2A+XX) জন্মাবে সেটি হবে কন্যা এবং একটি X ও একটি Y নিয়ে যে শিশু ( 2A+XY) জন্মাবে সেটি হবে পুত্র সন্তান। পুত্র ও কন্যা সন্তানের অনুপাত হয় ১ : ১।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Y উদ্দীপকটির D অংশটি হলো ক্ষুদ্রান্ত্র যা খাদ্য পরিপাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্রান্ত্রে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক সংঘটিত হয়। নিচে ক্ষুদ্রান্ত্রের খাদ্য পরিপাক ব্যাখ্যা করা হলো- 
ক্ষুদ্রান্ত্র হতে শর্করা, লিপিড ও প্রোটিনজাতীয় খাদ্য পরিপাকের এনজাইম ক্ষরিত হয়। শর্করা পরিপাকের প্রধান এনজাইম হলো অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাক্টেজ ইত্যাদি। স্টার্চ বা গ্লাইকোজেন অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে ডাইস্যাকারাইড ও তা পরবর্তীতে অ্যামাইলোলাইটিক এনজাইমের প্রভাবে মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজে পরিণত হয় । এছাড়াও মল্টোজ, সুক্রোজ, ল্যাক্টোজ যথাক্রমে মন্টেজ, সুক্রেজ ও ল্যাক্টেজ এনজাইমের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে মনোস্যাকারাইডে রূপান্তরিত হয়। ক্ষুদ্রান্তে – আমিষ, পরিপাককারী এনজাইম ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, পেপটাইডেজ, কোলাজিনেজ ইত্যাদি এনজাইম বিদ্যমান। এদের প্রভাবে প্রোটিওজ ও পেপটোন পলিপেপটাইডে, পরবর্তীতে তা বিশ্লিষ্ট হয়ে শোষণক্ষম অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়। ক্ষুদ্রান্ত্রের অগ্ন্যাশয় রসে পরিপাককারী এনজাইম লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ বিদ্যমান। এরা চর্বিকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকগুলো লক্ষ…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”