A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি দেখো…’ ২০২৪ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — সমন্বয় ও নিয়ন্ত্রণ🔢 সৃজনশীল নং ১৭📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রবাহমান রক্ত ধমনির স্থিতিস্থাপক প্রাচীরে যে পার্শ্বীয় চাপের সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মাতৃকা বা ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে তরুণাস্থি চার প্রকার। যথা-
১. স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি 
২. স্থিতিস্থাপক বা পীত-তন্তুময় তরুণাস্থি 
৩. শ্বেত-তন্তুময় তরুণাস্থি এবং 
৪. চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত 'A' দ্বারা পেশিকে নির্দেশ করা হয়েছে। প্রাণীদের সংকোচন ও প্রসারণে সক্ষম টিস্যু বা কোষগুচ্ছকে পেশি বলে। নিচে এর গঠন বর্ণনা করা হলো-
পেশিটিস্যুর কোষগুলো লম্বা তন্তুর মতো পেশিতন্তু দিয়ে গঠিত। মায়োব্লাস্ট নামক আদি পেশিকোষ থেকে রূপান্তরের মাধ্যমে মায়োসাইট উৎপন্ন হয়। প্রতিটি কোষ সারকোলেমা নামক ঝিল্লিতে আবৃত থাকে, যার ভিতরে সাইটোপ্লাজম বিদ্যমান। পেশিকোষের সারকোপ্লাজমে মায়োফাইব্রিল নামক অসংখ্য সূক্ষ্ম উপতন্তু অনুদৈর্ঘ্যে পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে। মায়োফাইব্রিলগুলো অ্যাকটিন ও মায়োসিন নামক দু'ধরনের সংকোচী প্রোটিন দ্বারা নির্মিত। পেশিটিস্যুর মাতৃকা খুব কম থাকে। পেশিতন্তুগুলো স্থিতিস্থাপক ও সংকোচন-প্রসারণ ক্ষমতা সম্পন্ন। প্রতিটি পেশিকোষ এক বা একাধিক সুস্পষ্ট নিউক্লিয়াস দ্বারা গঠিত। পেশিটিস্যু প্রায় ৭৫% পানি ও বিভিন্ন ধরনের কঠিন পদার্থ নিয়ে গঠিত। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের B দ্বারা পেশিকে নির্দেশ করা হয়েছে। গঠন, অবস্থান ও কাজের ভিত্তিতে পেশিকে ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃদ এই তিন ভাগে ভাগ করা হয়। এদের মধ্যে পার্থক্য নিচে দেয়া হলো- 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি দেখো…’ ২০২৪ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”