A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ৯৫📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি লক্ষ কর- 

 A: C6H12O6+6O2+6H2O→6CO2+12H2O+36ATP B: C6H12O6→C2H5OH+2CO2+2ATP

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্রেবস চক্রকে সাইট্রিক এসিড চক্র বা TCA (ট্রাইকার্বোক্সিলিক এসিড) চক্র ও বলা হয় কারণ সাইট্রিক এসিডের 3−COOH গ্রুপ রয়েছে এবং এটি ক্রেবস চক্রের প্রথম পণ্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ATP তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভফসফোরাইলেশন বলা হয়। এ প্রক্রিয়াতে কতগুলো ইলেকট্রন বাহকের মাধ্যমে ইলেকট্রন NADH বা FADH2 থেকে ০২-এ স্থানান্তরিত হয়। মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত বিশেষ এ প্রক্রিয়াটি সবাত শ্বসনিক জীবের ATP প্রাপ্তির প্রধান উৎস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া A ও B দ্বারা যথাক্রমে সবাত শ্বসন এবং অবাত শ্বসনকে বুঝানো হয়েছে। সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু ৩-কার্বনবিশিষ্ট পাইরুভিক এসিডে পরিণত হয় এবং শক্তি (ATP) উৎপন্ন করে। নিচে গ্লাইকোলাইসিস পর্যায়টি ছক আকারে দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া-A এবং প্রক্রিয়া-B দ্বারা যথাক্রমে সবাত শ্বসন এবং অবাত শ্বসনকে বুঝানো হয়েছে। উভয় প্রক্রিয়া দুটিতে শক্তি ও দ্রব্য উৎপাদন মাত্রার ভিন্নতা রয়েছে- নিচে তা ব্যাখ্যা করা হলো- 

অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, শ্বসনিক বস্তু আংশিকরূপে জারিত হয়। প্রক্রিয়াটি দুই ধাপে সংঘটিত হয়। বিভিন্ন জৈব যৌগ, CO2 ও সামান্য শক্তি উৎপাদিত হয়। শুধু কিছু অণুজীবে যেমন— ব্যাকটেরিয়ায় অবাত শ্বসন হয়ে থাকে।

ওপরদিকে, সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়। শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। এটি চার ধাপে সংঘটিত হয়। পানি, CO2 ও বিপুল পরিমাণ শক্তি উৎপাদিত হয়। উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়াই হলো সবাত শ্বসন। 

এক মোল গ্লুকোজকে পোড়ালে ৬৮৬ কিলোক্যালরি শক্তি বের হয় কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র ৩৮০ কিলোক্যালরি কার্যকরী শক্তি পাওয়া যায় এবং বাকি শক্তি তাপশক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি ATP হতে মাত্র ১০ কিলোক্যালরি হিসেবে ৩৮টি ATP হতে ৩৮০ কিলোক্যালরি অথবা ৩৬টি ATP হতে ৩৬০ Kcal শক্তি সরবরাহ হয়, যার ফলে কার্যক্ষমতা দাঁড়ায় প্রায় ৫৫.৪% বা তারও কম। 

অন্যদিকে, অবাত শ্বসনের ১ অণু গ্লুকোজ থেকে ২ অনু ল্যাক্টিক এসিড উৎপন্ন হয়।

C6H12O6=2C3H6O3+20Kcal energy

সুতরাং, পরিশেষে বলা যায় যে, সবাত শ্বসনের শক্তি উৎপাদনের পরিমাণ অবাত শ্বসনের তুলনায় অনেকগুণ বেশি। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”