| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ২০২৬ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ করো:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
সমসংস্থ ক্রোমোসোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির অ্যালিল।
প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা সেক্স ক্রোমোসোমে উপস্থিত জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। সেক্স ক্রোমোসোমে লিঙ্গ নির্ধারক জিন ছাড়াও আরও কিছু অন্যান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনও থাকে। লিঙ্গ নির্ধারক জিন ব্যতীত সেক্স ক্রোমোসোমে অবস্থিত অন্যান্য জিনগুলোকে সেক্স লিংকড জিন বলে। সেক্স ক্রোমোসোম দ্বারা নিয়ন্ত্রিত এসব বৈশিষ্ট্যকে সেক্স লিংকড বৈশিষ্ট্য বলে। এসব বৈশিষ্ট্য সেক্স ক্রোমোসোমের সঞ্চারণ অনুযায়ী বংশানুক্রমে সঞ্চারিত হয় তাকে সেক্স লিংকড ইনহেরিটেন্স বলে। মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতিয় রোগ সেক্স ক্রোমোসোমের (X ও Y) মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা বলে। লাল সবুজ বর্ণান্ধ, হিমোফিলিয়া, মাসক্যুলার ডিসট্রফি ইত্যাদি মানুষের 'X' জিন নিয়ন্ত্রিত রোগ।
উদ্দীপকে উল্লিখিত কালো ও সাদা বর্ণের মোরগ-মুরগির মধ্যে সংকরায়নের ফলে F1 জনুতে সব প্রাণী সাদা ছোপযুক্ত হয়। সমপ্রকটতার জন্য এরূপ ঘটনার সৃষ্টি হয়।
ধরা যাক, কালো বর্ণের মোরগ (BB) এবং সাদা বর্ণের মুরগি (bb) এর মধ্যে ক্রস ঘটানো হলে F1 জনুর সকল মোরগ-মুরগি কালো বা সাদা না হয়ে সমপ্রকটতার কারণে কালোর মাঝে সাদা ছোপ যুক্ত (Bb) হয়। নিচে প্রাণীদের ক্ষেত্রে F₂ জনুতে যে ফলাফল পাওয়া যাবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো-
F₂ জনুর ফিনোটাইপ: কালো; সাদা ছোপ; সাদা
ফিনোটাইপের অনুপাত : ১:২:১
এটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম।
উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম। নিচে তা বিশ্লেষণ করা হলো-
মেন্ডেলের ১ম সূত্র অনুযায়ী, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রসে সৃষ্ট সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় এগুলো পরস্পর হতে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। ফলে F₂ জনুতে ফিনোটাইপিক অনুপাত হয় ৩: ১। কিন্তু একটি কালো ও সাদা আন্দালুসিয়ান মোরগ-মুরগির ক্রসে উক্ত সূত্রের ভিন্নতা দেখা যায়। এক্ষেত্রে ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন ফ্যাক্টর বা জিনগুলো পাশাপাশি অবস্থান না করে মিশ্রিত হয়ে যায়। এক্ষেত্রে দুটি বিপরীতধর্মী প্রকট জিন সমভাবে কাজ করে দুটি জিনেরই প্রকাশ ঘটায়। ফলে F1 জনুতে কালো বা সাদা বৈশিষ্ট্যের পরিবর্তে কালোর মধ্যে সাদা ছোপযুক্ত এক ধরনের নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। যার ফলে F₂ জনুতে ৩ : ১ অনুপাতের পরিবর্তে ১:২:১ অনুপাতে বৈশিষ্ট্য প্রকাশিত হয়।
তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম।