| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ২০২৬ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ করো:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১০
পরিবাহিতা বৃদ্ধির উদ্দেশ্যে চতুর্যোজী অর্ধপরিবাহীর মধ্যে পঞ্চযোজী বা ত্রিযোজী পদার্থের পরমাণু মেশানোর প্রক্রিয়া-ই ডোপিং।
n-p-n ট্রানজিস্টরের ভিতরে তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহের জন্য হয় এবং p-n-p ট্রানজিস্টরের ভিতরে তড়িৎ প্রবাহ হোল-এর প্রবাহের জন্য হয় কিন্তু বহিঃবর্তনীর সংযোগ তারের মধ্যে তড়িৎ প্রবাহ ইলেকট্রনের জন্যই হয়ে থাকে। অর্থাৎ n-p-n ও p-n-p ট্রানজিস্টরের কার্যনীতি একই রকম হলেও n-p-n ট্রানজিস্টরের তড়িৎ বাহক প্রধানত ইলেকট্রন এবং p-n-p ট্রানজিস্টরের তড়িৎ বাহক প্রধানত হোল।
আমরা জানি যে, ইলেকট্রন অধিক দ্রুত তড়িৎবাহক। তাই উচ্চ কম্পাঙ্ক বর্তনী বা কম্পিউটার বর্তনীতে p-n-p এর তুলনায় n-p-n ব্যবহার করলে তা বেশী কার্যকর হয় এবং বর্তনী সিগনালের প্রতি দ্রুত সাড়া দেয়।
উদ্দীপকের ১ নং বর্তনীর যেকোনো একটি সুইচ (A অথবা B) অন করলেই বা দুটি সুইচ একসঙ্গে অন করলে বাল্ব জ্বলে অর্থাৎ আউটপুট পাওয়া যায়। এজন্য ১ নং বর্তনীটি OR গেটের ইলেকট্রনিক বর্তনী নির্দেশ করে। OR গেট এর ২টি ইনপুট A ও B এবং আউটপুট X হলে, X = A + B
নিম্নে ১ নং বর্তনীর OR গেট-এর সত্যক সারণি দেয়া হলো:
উদ্দীপকের সত্যক সারণি থেকে দেখা যায়, যখন A ও B উভয় ইনপুট 1, তখনই আউপুট Y = 1 হয়। A ও B ইনপুটের যেকোনো 1টি বা উভয়ই 0 হলে, আউটপুট Y = 0 হয়। তাই এটি AND গেইটের সত্যক সারণি নির্দেশ করে।
এখন, উদ্দীপকের সত্যক সারণির AND গেইটের সাথে একটি NOT গেইট যুক্ত করলে নতুন লজিক গেইট তৈরি হবে যার নাম NAND গেইট।
AND গেইটের আউটপুটের সাথে NOT গেইটের ইনপুট যুক্ত করে NAND গেইট তৈরি করা হয়।
AND ও NOT গেইটের সত্যক সারণি একত্র করে NAND গেইটের সত্যক সারণি পাওয়া যায়।
চিত্র: NAND গেইটের সত্যক সারণি
সত্যক সারণি থেকে দেখা যায়, AND গেইটের আউটপুটকে ইনভারশন করলে যা হয় NAND গেইটের আউটপুট তাই।
সুতরাং বলা যায়, উদ্দীপকের সত্যক সারণির AND গেইটের সাথে একটি NOT গেইট যুক্ত করে NAND লজিক গেইট তৈরি হবে।