| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ বরিশাল বোর্ড ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
সমসংস্থ ক্রোমোসোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির অ্যালিল।
আর্কিওপটেরিক্স নামক এক জাতীয় অতি প্রাচীনকালের পাখির জীবাশ্ম উদ্ধার হয়েছে। এর চোয়ালে রয়েছে সরীসৃপের মতো দাঁত, লম্বা লেজ এবং পাখির মতো পালকযুক্ত ডানাও আছে। ডানায় তিনটি যুক্ত নখর আছে। এদের হাড় পাখির মতো ফাঁপা নয় এবং কীলকযুক্ত বুকের হাড়ও অনুপস্থিত। এতে বোঝা যায় যে পাখি একটি মহিমান্বিত সরীসৃপ। অর্থাৎ বিবর্তনের ধারায় সরীসৃপ থেকেই পাখির উদ্ভব হয়েছে।
উদ্দীপকে সাদা পালকবিশিষ্ট লেগহর্ন ও ওয়াইনডট মুরগির মধ্যে ব্রুসের বিষয়টি তুলে ধরা হয়েছে। সাদা লেগহর্ন ও সাদা ওয়াইনডট মোরগ-মুরগির মধ্যে ক্রসে জনুতে সব সাদা পালক বিশিষ্ট হয়।এক্ষেত্রে রঙিন পালক প্রকাশের জন্য প্রকট জিন থাকলেও তা প্রকাশিত হতে পারে না এপিস্ট্যাটিক জিন এর কারণে।
ধরা যাক, সাদা লেগহর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন 'C' এবং সাদা লেগহর্নের রঙিন পালকের বাধাদানকারী প্রকট জিন 'I'.অতএব, সাদা লেগহর্নের জিনোটাইপ হবে CCII এবং ওয়াইনডটের জিনোটাইপ হবে ccii।
নিম্নে ব্রুসের মাধ্যমে এর ফলাফল দেখানো হলো-
উদ্দীপকের সাদা পালকবিশিষ্ট লেগহর্ন (CCII) এবং ওয়াইনডট মুরগির (ccii) মধ্যে ক্রসটি মেন্ডেলের সূত্র মেনে চলে না। নিচে তা বিশ্লেষণ করা হলো-
এখানে, মুরগির পালকের রঙ দুটি জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। C জিন 'রঙিন পালকের জন্য দায়ী একটি প্রকট জিন। পক্ষান্তরে 'I' জিন রঙিন পালকের বাধাপ্রধানকারী একটি প্রকট জিন। এক্ষেত্রে C হচ্ছে প্রকট হাইপোস্ট্যাটিক জিন এবং 'I' প্রকট এপিস্ট্যাটিক জিন। সাদা পালকবিশিষ্ট লেগহর্ন (CCII) এবং ওয়াইনডট মুরগির (ccii) ক্রসে জনুর সব মুরগি (Ccli) সাদা হয়। এর কারণ হলো, তাদের মধ্যে 'C' জিন এবং 'I' উভয়ই উপস্থিত। যেহেতু 'I' জিন, 'C' জিনের প্রকাশকে বাধা দেয়, ফলে সব মুরগির পালক সাদা দেখায়। F₁ জনুর সদস্যদের মধ্যে ক্রসের ফলে সৃষ্ট জনুতে ফিনোটাইপিক অনুপাত দাঁড়ায় সাদা : রঙিন = ১৩ : ৩। মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন সঞ্চারণের সূত্র অনুযায়ী, জনুতে ফিনোটাইপিক অনুপাত ৯ : ৩ : ৩ : ১।কিন্তু সাদা লেগহর্ন এবং ওয়াইনডট মুরগির ক্ষেত্রে প্রকট এপিস্ট্যাসিসের জন্য এই অনুপাত ১৩ : ৩ হয়, যা মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম।
তাই বলা যায়, উদ্দীপকের ক্রসটি মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রকে অনুসরণ করে না।