A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ২৮🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি লক্ষ কর

A : শ্বসনিক দ্রব্য + O2 → উৎপাদিত দ্রব্য + অধিক পরিমাণে শক্তি

B : শ্বসনিক দ্রব্য → উৎপাদিত দ্রব্য + স্বল্প পরিমাণে শক্তি । 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সজীব কোষ অভ্যন্তরস্থ পানি বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে নির্গত হওয়ায় কোষের প্রোটোপ্লাজমের সংকোচন ঘটে, একেই বলে প্লাজমোলাইসিস । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ CO2 ত্যাগ করে এবং যে পরিমাণ O2 গ্রহণ করে তার অনুপাতকে শ্বসন হার বলে। বিভিন্ন শ্বসনিক বস্তুর শ্বসন হার বিভিন্ন রকম হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় শ্বসনিক বস্তু যদি গ্লুকোজ হয় তবে এটি সবাত শ্বসনের মাধ্যমে ছয় অণু CO2 ত্যাগ করে এবং ছয় অণু O2 গ্রহণ করে কাজেই এর

কাজ। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত A ও B প্রক্রিয়াদ্বয় হলো যথাক্রমে সবাত শ্বসন ও অবাত শ্বসন । সবাত শ্বসন ও অবাত শ্বসনের অভিন্ন পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যা কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। গ্লাইকোরাইসিস প্রক্রিয়ার ধাপগুলো নিচে ছকের সাহায্যে দেখানো হলো- 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে “A” ও “B” প্রক্রিয়া হলো যথাক্রমে সবাত শ্বসন ও অবাত শ্বসন। নিচে সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো-

১. সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় কিন্তু অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না।

২. সবাত শ্বসনে পাইরুভিক এসিডের সম্পূর্ণ জারণ ঘটে কিন্তু অবাত শ্বসনে পাইরুভিক এসিডের আংশিক জারণ ঘটে।

৩. সবাত শ্বসনে অধিক পরিমাণে CO2 উৎপন্ন হয় বা কিন্তু অবাত অধ্যায় ১ শ্বসনে অল্প পরিমাণ CO2 উৎপন্ন হয় আদৌ উৎপন্ন হয় না।

৪. সবাত শ্বসনে পানি উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে পানি উৎপন্ন হয় না।

৫. সবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয় না কিন্তু অবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয়।

৬. সবাত শ্বসন সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে কিন্তু অবাত শ্বসন মাইট্রোকন্ড্রিয়ার বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে ঘটে।

৭. সবাত শ্বসন অধিকাংশ উদ্ভিদ ও প্রাণিদেহে ঘটে কিন্তু অবাত শ্বসন কিছু অণুজীব, পরজীবী প্রাণী, বীজ প্রভৃতির ক্ষেত্রে ঘটে। উন্নত জীবে O2 এর অভাবে সাময়িকভাবে ঘটে।

৮. সবাত শ্বসনে অধিক পরিমাণ শক্তি (36টি ATP) উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে স্বল্প পরিমাণ শক্তি (2টি ATP) উৎপন্ন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”