| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ কর:
‘A’ কোষ বিভাজন: মাতৃকোষ (2n) → অপত্য কোষ (2n)
‘B’ কোষ বিভাজন: মাতৃকোষ (2n) → অপত্য কোষ (n)
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়।
হোমোলোগাস ক্রোমোসোম হলো ডিপ্লয়েড জীবের ক্রোমোসোমের একজোড়া সদৃশ ক্রোমোসোম, যেখানে একটি ক্রোমোসোম পিতা থেকে এবং অন্যটি মাতা থেকে আসে। এই দুটি ক্রোমোসোম আকার,আকৃতি এবং সেন্ট্রোমিয়ারের অবস্থানে একই রকম হয়। মিয়োসিস কোষ বিভাজনের সময় এই হোমোলোগাস ক্রোমোসোমগুলো জোড় গঠন করে, যা জেনেটিক তথ্যের আদান-প্রদান বা ক্রসিং ওভার এর জন্য অপরিহার্য।
উদ্দীপকে 'A' দ্বারা নির্দেশিত কোষ বিভাজনটি হলো মাইটোসিস, যেখানে একটি ডিপ্লয়েড (2n) মাতৃকোষ থেকে দুটি ডিপ্লয়েড (2n) অপত্য কোষ তৈরি হয়। যে ধাপে ক্রোমোসোমগুলো মেরুমুখী হয়, তা হলো অ্যানাফেজ। অ্যানাফেজ দশার চিত্র নিচে অঙ্কন করা হলো-
উদ্দীপকের 'B' কোষ বিভাজনটি হলো মিয়োসিস কোষ বিভাজন।জীবের নতুন প্রকরণ সৃষ্টিতে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। নিচে তা বিশ্লেষণ করা হলো-
মিয়োসিস কোষ বিভাজন জীবের প্রজনন এবং নতুন প্রকরণ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। জীবের যৌন প্রজননের জন্য প্রথমেই পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টির প্রয়োজন হয়। পুং ও স্ত্রী জনন মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যথাক্রমে হ্যাপ্লয়েড পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু তৈরি করে। পুং ও স্ত্রী গ্যামেটের যৌন মিলন এর মাধ্যমে জীব তার যৌন জনন সম্পন্ন করে। পুং ও স্ত্রী গ্যামেট তৈরি না হলে জীব তার যৌন জনন সম্পন্ন করতে পারত না। আবার এ দু'ধরনের জননকোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমেই তৈরি হয়ে থাকে। মিয়োসিস কোষ বিভাজনে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়ের মাধ্যমে বংশগতীয় বৈশিষ্ট্যের পুনর্বিন্যাস ঘটে।ফলে নতুন বংশধরে আসে বৈচিত্র্য এবং সৃষ্টি হয় নতুন প্রকরণ।
সুতরাং, নতুন প্রকরণ সৃষ্টিতে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম।