| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ কর:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ (সাধারণত পাতা) হতে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রস্বেদন বলে।
বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্ব ক্রমের বিরুদ্ধে আয়ন শোষণ প্রক্রিয়াকে সক্রিয় পরিশোষণ বলে। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় ঘনত্ব নতিমাত্রার বিপরীতে আয়ন প্রবাহিত হয়। অর্থাৎ কম ঘনত্বের বহিঃস্থ দ্রবণ থেকে বেশি ঘনত্বের কোষ দ্রবণের দিকে প্রবাহিত হয়। ঘনত্ব নতিমাত্রায় বিপরীত দিকে আয়ন শোষিত হওয়ার জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন হয়।
উদ্দীপকে নির্দেশিত প্রক্রিয়া 'Y' হলো অবাত শ্বসন প্রক্রিয়া। দৈনন্দিন জীবনে অবাত শ্বসনের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে বিভিন্ন শিল্প ও জীবপ্রক্রিয়ায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. পাউরুটি শিল্পে: ময়দা-চিনির সাথে ইস্ট যোগ করে পাউরুটি তৈরি করা হয়। এখানে ইস্টের এনজাইম নিঃসৃত হয়ে ফার্মেন্টেশন ঘটে এবং অ্যালকোহল ও উৎপন্ন হয়। ময়দার ভিতর বুদবুদ সৃষ্টি করে এবং এ বুদবুদ প্রসারিত হতে থাকে ফলে গ্যাসের চাপে পাউরুটি ফুলে উঠে।
২. মদ শিল্পে: ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন পদার্থ হতে (যেমন: আঙ্গুর, আপেল, নাসপাতি প্রভৃতি ফলের রস, তালের রস, চিটাগুড় ইত্যাদি) মদ প্রস্তুত করা হয়।
৩. দুগ্ধ শিল্পে: ফার্মেন্টেশন প্রক্রিয়ায় দুধের সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া (যেমন: Streptococcus lactis প্রভৃতি) যোগ করে দই ও পনির প্রস্তুত করা হয়।
৪. ভিটামিন প্রস্তুতিতে: ইস্টের সাহায্যে ফার্মেন্টেশন ঘটিয়ে থিয়ামিন ও রিবোফ্লাভিন নামক ভিটামিন B ও উৎপাদন করা হয়।
৫. ওষুধ শিল্পে: ফার্মেন্টেশন প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়। যেমন: পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি।
৬. চা-তামাক শিল্পে: Bacillus megatherium নামক ব্যাকটেরিয়া ব্যবহার করে চা ও তামাক গাছের পাতাকে সুগন্ধি ও রুচিকর করা হয়।
৭. অ্যালকোহল শিল্পে: বিভিন্ন প্রকার শর্করার সাথে ইস্ট যোগ করে ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুত করা হয়।
এ ছাড়াও পাটের তন্তু নিষ্কাশনে, চর্ম শিল্পে, ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং এনজাইম উৎপাদনে ফার্মেন্টেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এভাবে অবাত শ্বসনের তথা ফার্মেন্টেশন ব্যবহার বিভিন্ন শিল্পে অবদান রেখে মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।