| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
পুষ্পপুট হলো এমন একটি অবস্থা যখন ফুলের বৃতি ও দলকে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না অর্থাৎ দেখতে একই রকম মনে হয়।
Cycas স্পোরোফাইটিক, বৃক্ষ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ। উদ্ভিদ বহুবর্ষজীবী এবং দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এটি দেখতে অনেকটা পাম জাতীয় উদ্ভিদ বা বৃক্ষ ফার্নের মতো বলে একে পামফার্ন বলা হয়।
উদ্দীপকে উল্লেখিত "P" দ্বারা নির্দেশিত পুষ্প সংকেতটি Poaceae গোত্রের ধান গাছ। নিচে ধান গাছের পুষ্প প্রতীকের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকের "Q" দ্বারা নির্দেশিত পুষ্প সংকেতটি হলো Malvaceae গোত্রের। Malvaceae গোত্রের উদ্ভিদসমূহ অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. শাক-সবজি: ঢেঁড়সের কচি ফল সবজী হিসেবে, নাপা উদ্ভিদ শাক হিসেবে ব্যবহৃত হয়।
২. তুলা: বস্ত্র শিল্পের অন্যতম কাচামাল হিসেবে বিশ্বব্যাপী কার্পাস তুলার ব্যবহার সুবিদিত। আর এর সাথে জড়িত আছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং বাংলাদেশের মতো অনেক দেশের অর্থনীতি।
৩. তন্তু: কেনাফ ও মেস্তা পাট থেকে প্রাপ্ত তন্তু দ্বারা চট, দড়ি ইত্যাদি প্রস্তুত করা হয়।
৪. তেল: তুলার বীজের তেল দ্বারা প্রদীপ জ্বালানো হয়। এছাড়া ভোজ্য তেল হিসেবেও এর ব্যবহার আছে।
৫. ওষুধ: বন ওকড়া, বেরেলা ও জবা ফুল এর নির্যাস থেকে আহরিত তেল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
৬. শোভাবর্ধন: জবা, পদ্মা, পেতারী, হলিহক, মরিচ ফুল প্রভৃতি উদ্ভিদ শোভা বর্ধনের জন্য বাগানের চাষ করা হয়।
৭. চুলের যত্নে: জবা ফুলের রস মাথায় মাখলে মাথা ঠান্ডা থাকে, চুল কালো ও লম্বা হয়। এর রস চুল পড়া বন্ধ করে, নতুন চুল জন্মায় ও চুল উজ্জ্বল করে। জবাকুসুম তেলের এটি একটি উপাদান।
৮. বিভিন্ন উপকরণ তৈরিতে: এ গোত্রের ইন্ডিয়ান টিউলিপ বা পরশ পিপুলা (Thespesia populnea) এর কাষ্ঠ থেকে পেনসিল, খেলনা ও কৃষিকাজের উপকরণ তৈরি হয়। জবা ফুল পূজার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।