A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ঢাকা বোর্ড ২০১৭ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৯🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বেয়ারের সূত্রটি হলো, কোনো অসমসত্ত্ব দ্রবণের ভিতর দিয়ে একবর্ণী আলোক রশ্মি প্রবাহিত করলে শোষিত আলোর পরিমাণ দ্রবের ঘনমাত্রার সমানুপাতিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো দ্রবণের প্রতি লিটার বা 1 dm³ বা 1000 mL আয়তনে দ্রবের এক দশমাংশ মোল বা 0.1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবণের ঘনমাত্রা ডেসিমোলার (0.1 M) হয়। যেহেতু এই দ্রবণের প্রতি লিটারে দ্রবের নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ দশমাংশ মোল দ্রবীভূত থাকে এবং দ্রবের এই পরিমাণ নির্দিষ্টভাবে জানা থাকে, তাই ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। যেমন, অক্সালিক এসিডের ডেসিমোলার দ্রবণে প্রতি লিটার আয়তনে 0.1 মোল বা 12.6 g অক্সালিক এসিড দ্রবীভূত থাকে (অক্সালিক এসিডের আণবিক ভর 126)।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কনিক্যাল ফ্লাস্কে গৃহীত দ্রবণদ্বয় যথাক্রমে CuSO4 ও KI। নিচে দ্রবণদ্বয়ের বিক্রিয়াটিকে আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করা হলো-

উদ্দীপকের বিক্রিয়াটি হবে-
4KI+2CuSO4→I2+Cu2I2+2 K2SO4

প্রদত্ত বিক্রিয়াটির আয়নিক সমীকরণ-
2I−+2Cu2+→I2+Cu22−

এক্ষেত্রে বিজারক হলো আয়োডাইড আয়ন (I) এবং জারক হলো কপার (II) আয়ন (Cu2+) । উভয়ের মধ্যে জারণ-বিজারণের অর্ধবিক্রিয়া নিম্নরূপ:
জারণ অর্ধ-বিক্রিয়া : 2Γ→I2+2e−
বিজারণ অর্ধ-বিক্রিয়া : 2Cu2++2e→2Cu+
যোগ করে পাই : 2Γ−+2Cu2+→I2+2Cu+

এ সমতাযুক্ত আয়নিক সমীকরণে উভয়দিকে দর্শক আয়নরূপে K+ আয়ন ও SO42− আয়ন যোগ করে সমতাকৃত আয়নিক সমীকরণ পাই,

4KI+2CuSO4→I2+Cu2I2+2 K2SO4
এটি উদ্দীপকের দ্রবণদ্বয়ের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত সমীকরণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে CuSO4 এর পরিবর্তে অম্লীয় K2Cr2O7 দ্রবণ ব্যবহার করলে অনুমাপন প্রক্রিয়াটি আয়োডোমিতিক হবে। নিচে উপযুক্ত যুক্তি ও প্রয়োজনীয় সমীকরণসহ ব্যাখ্যা করা হলো-

কোনো জারক পদার্থের দ্রবণের নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণ (যেমন KI) এর বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিকে আয়োডোমিতি বলা হয়।

অপরদিকে আয়োডিমিতি হলো, সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট, সালফাইট, আর্সেনাইট ইত্যাদি বিজারক পদার্থের টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতি।

উদ্দীপকের CuSO4 এর পরিবর্তে অম্লীয় K2Cr2O7 দ্রবণ ব্যবহার করলে K2Cr2O7 ও অতিরিক্ত KI দ্রবণের বিক্রিয়ায় জারক পদার্থের তুল্য পরিমাণ আয়োডিন মুক্ত হয়।

K2Cr2O7 + 7H2SO4+6KI → 4K2SO4 + Cr2(SO4)3+7H2O +3I2 পরে মুক্ত আয়োডিনকে ব্যুরেট থেকে যোগকৃত প্রমাণ Na₂S₂O₃ দ্বারা টাইট্রেশন করা হয়।

বা2Na2 S2O3+I2→Na2 S4O6+2NaI বা, 6Na2 S2O3+3I2′→3Na2 S4O6+6NaI∴1 mol K2Cr2O7≡6 molNa2 S2O3

যেহেতু জারক পদার্থ অম্মীয় K2Cr2O7 দ্বারা KI থেকে আয়োডিন মুক্ত করে প্রমাণ Na2 S2O3 দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণ করা হয়, সেহেতু এটি আয়োডোমিতি হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ঢাকা বোর্ড ২০১৭ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”