| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ঢাকা বোর্ড ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়ন শোষণের প্রক্রিয়াই হলো সক্রিয় শোষণ।
যে কোনো যৌগের সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন ঘটলে তাকে ফটোফসফোরাইলেশন বলে। অর্থাৎ সালোকসংশ্লেষণের সময়। আলোক শক্তির সহায়তায় ADP ও অজৈব ফসফেট (ip)-এর সমন্বয়ে ATP সৃষ্টির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। ফটোফসফোরাইলেশন দুই প্রকার যথা- অচক্রীয় এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন।
উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া-। এবং প্রক্রিয়া-II দ্বারা শ্বসন প্রক্রিয়ার দুটি ধাপ সবাত শ্বসন ও অবাত শ্বসনকে বুঝানো হয়েছে। সবাত ও অবাত শ্বসনের উভয়েরই প্রথম ধাপ বা সমমান হলো গ্লাইকোলাইসিস। প্রবাহ চিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপসমূহ নিচে উপস্থাপন করা হলো-
উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া-II- হলো অবাত শ্বসন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। খাদ্য, পানীয় এবং চিকিৎসা শিল্পে অবাত শ্বসন বা ফার্মেন্টেশনের প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
খাদ্য শিল্পে অবাত শ্বসনের প্রয়োগ:
১. ময়দা-চিনির সাথে ইস্ট যোগ করে পাউরুটি তৈরি করা হয়। এখানে ইস্টের এনজাইম নিঃসৃত হয়ে ফার্মেন্টেশন ঘটে এবং অ্যালকোহল ও উৎপন্ন হয়।
২. এছাড়া দই, পনির, ইনজেরা, সয়াসস ইত্যাদি তৈরি করতে ল্যাটিক অ্যাসিড ফার্মেন্টেশন ব্যবহৃত হয়।
পানীয় শিল্পে অবাত শ্বসনের প্রয়োগ:
১. ইস্ট (Yeast) গ্লুকোজকে অবাত শ্বসনের মাধ্যমে ইথানল (অ্যালকোহল) ও -এ পরিণত করে। এটি বিয়ার, ওয়াইন, মদ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
২. Bacillus megatherium নামক ব্যাকটেরিয়া ব্যবহার করে চা গাছের পাতাকে সুগন্ধি ও রুচিকর করা হয়।
চিকিৎসা শিল্পে অবাত শ্বসনের প্রয়োগ:
১. ফার্মেন্টেশন প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়। যেমন- পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি।
২. ইস্টের সাহায্যে ফার্মেন্টেশন ঘটিয়ে থিয়ামিন ও রিবোফ্লাভিন নামক ভিটামিন B ও উৎপাদন করা হয়।