A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ঢাকা কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ১১০🏢 প্রতিষ্ঠান ঢাকা কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি লক্ষ কর-

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ (সাধারণত পাতা) হতে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাই প্রস্বেদন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যালভিন ও তাঁর সহযোগীরা তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে Chlorella নামক এককোষী শৈবালে কার্বন বিজারণের যে চক্রাকার গতিপথ আবিষ্কার করেন তাই ক্যালভিন চক্র। ক্যালভিন চক্রের উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ ৩ কার্বন বিশিষ্ট বলে এ চক্রকে C3 চক্র বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি গ্লাইকোলাইসিস, যেখানে এক অণু গ্লুকোজ ভেঙে দুটি পাইরুভিক এসিড উৎপন্ন হয়। এ প্রক্রিয়ার শক্তির হিসাব নিচে দেওয়া হলো-
১. ATP উৎপাদন:
i. মোট উৎপন্ন ATP = 4,
ii. ব্যবহৃত ATP = 2,
iii. মোট নিট লাভ = 2ATP
২. NADH উৎপাদন:
i. প্রতি গ্লুকোজ থেকে 2 NADH উৎপন্ন হয়।
ii. প্রতিটি NADH পরবর্তী পর্যায়ে ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে (ETC) প্রবেশ করলে 3 ATP উৎপন্ন করতে পারে।
iii. মোট NADH থেকে (2 x 3) = 6 ATP পাওয়া যেতে পারে।

মোট সম্ভাব্য ATP লাভ= 2+6=8 ATP

তবে NADH থেকে ATP উৎপাদন কোষের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো গ্লাইকোসাইসিস। এ প্রক্রিয়ার ক্রেবস চক্র হলো অ্যারোবিক (অক্সিজেন-নির্ভর) শ্বসনের একটি ধাপ, যা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়। তবে সব জীব অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন সম্পন্ন করতে পারে না। নিচে তা বিশ্লেষণ করা হলো-১. অ্যারোবিক জীব (যেমন মানুষ, প্রাণী, অনেক ব্যাকটেরিয়া):
i. এদের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস প্রথম ধাপ হিসেবে কাজ করে এবং উৎপন্ন পাইরুভিক এসিড মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে ক্রেবস চক্রে পরিণত হয়।
ii. ক্রেবস চক্রের মাধ্যমে আরও বেশি ATP উৎপন্ন হয়।
iii. তাই এই জীবগুলোর জন্য ক্রেবস চক্র গুরুত্বপূর্ণ এবং গ্লাইকোলাইসিসের ওপর নির্ভরশীল।

২. অ্যানারোবিক জীব (যেমন কিছু ব্যাকটেরিয়া, ইস্ট, কিছু পেশি কোষ):
i. অক্সিজেনের অভাবে এরা ক্রেবস চক্রে প্রবেশ করতে পারে না।
ii. তাই পাইরুভিক এসিডকে অ্যানারোবিক শ্বসনে ল্যাকটিক এসিড বা ইথানলে রূপান্তরিত করে।
iii. এদের ক্ষেত্রে ক্রেবস চক্র নির্ভরশীল নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ঢাকা কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”