A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ২৩🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি লক্ষ করো :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি অ্যামাইনো এসিডের কার্বক্সিল মূলক অপর একটি অ্যামাইনো এসিডের α-অ্যামাইনো মূলকের সাথে বিক্রিয়ায় পানির অণু অপসারণের পর পরস্পর যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ধন (-CONH-) গঠন করে তাকে পেপটাইড বন্ধন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অ্যানিলিনের N-পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আংশিকভাবে বেনজিন বলয়ের সঞ্চরণশীল ইলেকট্রনের সাথে মিলিত হয়। ফলে N-এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেনজিন বলয়ের দিকে আকৃষ্ট থাকে। তখন প্রোটনের সাথে N-পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সন্নিবেশন বন্ধন গঠনের সম্ভাবনা কমে যায়। এ কারণে অ্যানিলিন দুর্বল ক্ষারক। অপরদিকে মিথাইল অ্যামিনে মিথাইল মূলক N-পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ফলে মিথাইল অ্যামিনের পানি থেকে প্রোটন গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। তাই মিথাইল অ্যামিন অ্যানিলিনের চেয়ে বেশি ক্ষারীয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাত্র B দ্রবণে Fe ও H2SO4 এর বিক্রিয়ায় FeSO4 উৎপন্ন হয়।

Fe+H2SO4→FeSO4+H2

পাত্র B ও পাত্র C এর দ্রবণ মিশ্রিত করলে উৎপন্ন FeSO4, K2Cr2O7 ও H2SO4 এর সাথে নিম্নলিখিত বিক্রিয়া করে-

FeSO4+H2SO4+K2Cr2O7→Fe2(SO4)3+K2SO4+Cr2(SO4)3+H2O

জারণ অর্ধবিক্রিয়া: Fe2+→Fe3++e−....(i)
বিজারণ অর্ধবিক্রিয়া:

Cr2O72−+14H++6e−→2Cr3++7H2O....(ii)

(i)×6+(ii) প্রয়োগ করে পাই,

6Fe2++Cr2O72−+14H+→6Fe3++2Cr3++7H2O

প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে- 

6FeSO4+K2Cr2O7+7H2O→3Fe2(SO4)3+Cr2(SO4)3+7H2O+K2SO4 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের Fe ও H2SO4 এর মধ্যে বিক্রিয়া 

Fe+H2SO4⟶FeSO4+H2 

অম্লীয় দ্রবণে FeSO4 ও KMnO4 এর বিক্রিয়া থেকে পাই, 

10FeSO4+2KMnO4+8H2SO4→ K2SO4+5Fe2(SO4)3+2MnSO4+8H2O 

সমীকরণ অনুসারে, 1 molKMnO4≡5 molFeSO4 

1000 mL1MKMnO4≡5 molFe2+ 

22 mL0.1MKMnO4≡5×22×0.11000 molFe2+ 

=0.011 molFe2+ 

যেহেতু 1 molFe2+≡1 molFe 

∴0.011 molFe2+≡0.011 molFe 

=0.614 gFe 

∴ ভেজালের শতকরা পরিমাণ =(0.75−0.6140.75×100)% 

=18.13% 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”