| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ দিনাজপুর বোর্ড ২০২১ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ কর- ১৬ জোড়া ক্রোমোসোম বিশিষ্ট পুরাতন কোষ –
কোষ বিভাজন
নতুন বৈশিষ্ট্যযুক্ত ১৬টি ক্রোমোসোম বিশিষ্ট কোষ
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
কোন টিস্যুর মোট সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাত হলো মাইটোটিক ইনডেক্স।
মিয়োসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজে একজোড়া হোমোলোগাস ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়ের ফলে জিনের বিনিময় ঘটে। এতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটে ফলে জীবজগতে জীবের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়।
উদ্দীপকে উল্লিখিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টিকারী উপ-পর্যায়টি হলো, কোষ বিভাজনের মিয়োসিস-১ এর প্রোফেজ-১ দশার তৃতীয় ধাপ অর্থাৎ প্যাকাইটিন উপ-পর্যায়। নিচে প্যাকাইটিন উপ-পর্যায়টি চিত্রসহ বর্ণনা করা হলো- ক্রমাগত সংকোচনের ফলে এ উপ-পর্যায়ে ক্রোমোসোমগুলোকে আরও খাটো ও মোটা দেখা যায়। এ পর্যায়ে সর্বপ্রথম বাইভেলেন্টের প্রতিটি ক্রোমোসোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমোটিডে বিভক্ত দেখা যায়, অর্থাৎ, প্রতি বাইভেলেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে। এ অবস্থাকে টেট্রাড বলে। প্যাকাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোসোমের দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে।
উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনের দ্বিতীয় উপপর্যায়টি হলো মিয়োসিস-২, যা মাইটোসিসের অনুরূপ। নিচে তা বিশ্লেষণ করা হলো- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং ক্রোমোসোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায় তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে। মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোসোম একবার এবং নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। মিয়োসিস কোষ বিভাজনকে ২ ভাগে ভাগ করা যায়। যথা- মিয়োসিস-১ এবং মিয়োসিস-২। মিয়োসিস-১ কে আবার পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে, এখানে ক্রসিং ওভার সংঘটিত হয় এবং নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। মিয়োসিস-২ এর বিভাজন মাইটোসিসের অনুরূপ। এক্ষেত্রে প্রতিটি ক্রোমোসোমের দুটি ক্রোমাটিড পৃথক হয়ে অপত্য কোমোসোম গঠন করে। যা পৃথক অপত্য জননকোষে প্রবেশ করে। এর ফলে মিয়োসিস-১ এর শেষে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা ও মিয়োসিস-২ কোষে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা একই থাকে, তাই একে হোমোটাইপিক বিভাজনও বলা হয়। এ প্রক্রিয়ায় দুটি কোষ থেকে চারটি কোষ উৎপন্ন হয়। মিয়োসিস-২ কে প্রকৃতপক্ষে চারটি ধাপ বা পর্যায়ে ভাগ করা যায়। যথা- প্রোফেজ-২, মেটাফেজ- ২, অ্যানাফেজ-২ এবং টেলোফেজ-২। মিয়োসিস-২। এর এই ধাপগুলো মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলোর অনুরূপ বৈশিষ্ট্য বহন করে। এজন্যই মিয়োসিস-২ কে মাইটোসিসের অনুরূপ বলা হয়।